শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
বিশেষ প্রতিবেদন

২৯৫ বোতল ফেন্সিডিলসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : কুখ্যাত মাদক সম্প্রাট ও মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সাইদুল ইসলামকে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (৫ মার্চ) মুন্সিগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানাধীন এলাকা থেকে মোঃ সাইদুল ইসলামকে (৩২)কে ২৯৫ বোতল ফেন্সিডিল এবং ১টি মাইক্রোবাস (নোহা) জব্দসহ গভীর রাতে গ্রেফতার করে র‌্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। আসামী দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এর চালান নিয়ে নিজ হেফাজতে রেখে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে। এছাড়াও সে মাইক্রোবাস চালানোর আড়াঁলে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকের চালান বহন করে আসছে। তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং সে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে জামিনে মুক্ত হয়ে পুণরায় একই পেশায় নিয়োজিত হয়।

অধিনায়ক আরও জানান, ধৃত আসামীর নামে খুলনা মহানগরীর হরিণটানা থানায় ২০১৩ সালে একটি মাদক মামলা রুজু হয়। উক্ত মামলায় সে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ধৃত হয়ে কিছুদিন জেল খেটে জামিনে মুক্ত হয়ে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক ২০১৬ সালে তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষনা করেন।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ