রবিবার, ০২ আগস্ট ২০২৬
রবিবার, ০২ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ বাতিঘর আর্ট স্পেসে ফারিনা সামহির ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী শুরু দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মার্কিন বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সফরে আসছেন ২৫ কোম্পানির ৪৫ কর্মকর্তা জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণে এসওএস চিলড্রেন’স ভিলেজেস ও ইবিএলের যৌথ উদ্যোগ রাশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসী-শিক্ষার্থীদের যুদ্ধে না জড়ানোর কঠোর সতর্কবার্তা দূতাবাসের নড়াইলে জাল দলিলে নামজারি, ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬' আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ৬ কৃষি ও অন্যান্য খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
প্রাইস সেনসিটিভ

Webinar on Islami Banking and Financing-an Emerging need of Promoting Corporate Governance in the Banking Sector to be held on September19

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) বাণিজ্য মন্ত্রণালয়য়ের আওতাধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং ইনস্টিটিউটটি চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০ দ্বারা প্রতিষ্ঠিত। কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠায় এবং দক্ষ পেশাদার চার্টার্ড সেক্রেটারী গড়ে তোলার জন্য আইসিএসবি নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করছে। চার্টার্ড সেক্রেটারীজ পেশার ক্রমবিকাশ কার্যক্রমের আওতায় আইসিএসবি নিয়মিত ভাবে এর সদস্যদের ও কর্পোরেট পেশাজীবিদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষে ট্রেনিং, সেমিনার, ওয়ারকশপ, কনফারেন্স এবং ওয়েবিনার আয়োজন করে আসছে।

অনলাইন কার্যক্রমে সবসময় এগিয়ে থাকা আইসিএসবির সকল ক্লাস এবং প্রশিক্ষণ কার্যক্রম করোনা মহামারিতেও অনলাইনে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বর ১৯, ২০২০ দুপুর ৩.৩০ মিনিট এ “Islami Banking and Financing- an emerging need of promoting corporate governance in the banking sector” শীর্ষক অনলাইন ওয়েবিনার এর আয়োজন করা হচ্ছে। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ, এফসিএমএ, এফসিএস উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক) এর বাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া উক্ত ওয়েবিনার এ প্রধান অতিথি এবং মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

উক্ত ফ্রি ওয়েবিনার অংশগ্রহন করতে ইচ্ছুক সকল কর্পোরেট পেশাজীবিদের hr@icsb.edu.bd, kamrul.icsb@gmail.com এ নাম, প্রতিষ্ঠানের নাম ইমেইল ও মোবাইল ফোন নম্বর প্রদান করে নিবন্ধন (খরচ বিহীন) করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ