মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক বেনাপোলে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ তথ্যভিত্তিক তামাক কর নীতি প্রণয়নের প্রস্তাব: - গবেষণা উপস্থাপন করল পলিসি এক্সচেঞ্জ ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই: সেতুমন্ত্রী নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান
জাতীয়

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

কর্পোরেট সংবাদ ডেস্ক : টানা বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। গত কয়েকদিনে বিদ্যুৎ উৎপাদন ১শত ৬৬ মেগাওয়াট থাকলেও টানা বৃষ্টির কারণে শনিবার (১২ আগস্ট) পর্যন্ত উৎপাদন হয়েছে ২ শত ১ মেগাওয়াট।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার সকাল ১০টা পর্যন্ত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হয়েছে ২শত ১ মেগাওয়াট। যেটি চলতি বছরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বাধিক উৎপাদন। পানির পরিমাণ যদি বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বছরের এই সময় কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৯২দশমিক ৭২ ফুট এমএসএল থাকার কথা থাকলেও শনিবার কাপ্তাই হ্রদে পানি পরিমাণ রয়েছে রুলকার্ভ অনুযায়ী ১০১ দশমিক ৪৬ ফুট মীন সি লেভেল। যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পানির লেভেল। তবে কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।

উল্লেখ, কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বমোট ২ শত ৩০-৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তবে কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে হ্রদের পানি না কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। কারণ পানি বাড়লেও পরিকল্পিতভাবে কাপ্তাই হ্রদে ড্রেজিং না হওয়াতে হ্রদের ভিতরে পলি জমেছে। ফলে এর ড্রেজিং করা জরুরি বলে দাবি করে এলাকাবাসী। সূত্র-বাসস।

আরও পড়ুন:

সাইবার হামলা এড়াতে কেন্দ্রীয় ব্যাংকের ১১ নির্দেশনা

পদ্মা সেতুর পাশে নির্মিত হবে বঙ্গবন্ধুর স্ট্যাচু: মুক্তিযুদ্ধ মন্ত্রী

এই সম্পর্কিত আরো

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু

কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

বেনাপোলে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ

তথ্যভিত্তিক তামাক কর নীতি প্রণয়নের প্রস্তাব: গবেষণা উপস্থাপন করল পলিসি এক্সচেঞ্জ

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ

নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই: সেতুমন্ত্রী

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান