বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
শিরোনাম
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : - যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’ যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: - আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: - ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি প্রকাশ
খেলাধূলা

সুপার কাপ থেকে ছিটকে গেল রোনালদোর আল নাসের

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি কিছুতেই তাঁর পিছু ছাড়তে চাইছেন না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেখানেই যান, যাই করুন, ‘সিআর সেভেন’-এর সঙ্গে ‘এলএম টেন’-এর তুলনা চলছে। চলবে। কিছুতেই থামবে না। এই যেমন আল ইত্তিহাদের বিরুদ্ধে হেরে সৌদি সুপার কাপ থেকে আল নাসের ছিটকে যেতেই, পর্তুগালের মহাতারকাকে ‘মেসি…মেসি’ আওয়াজ শুনতে হল! সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিয়ো ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি। অবশ্য কটাক্ষ শোনা খুবই স্বাভাবিক। কারণ আল নাসেরের হয়ে দুটি ম্যাচ খেলে ফেললেও, রোনাল্ডো যে এখনও গোল করতেই পারলেন না! তাই তাঁকে কটাক্ষ তো হজম করতেই হবে।

গত ১৯ জানুয়ারি সৌদি আরব অলস্টার একাদশের হয়ে আলো ছড়িয়েছিলেন রোনাল্ডো। সেই প্রদর্শনী ম্যাচে মেসি-নেইমার-কিলিয়ান এমবাপের প্যারিস সঁ জরমঁ-এ ৫-৪ গোলে জিতলেও, জোড়া গোল করেছিলেন সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার। কিন্তু এরপর থেকে চুপ তাঁর দুই পা! সৌদি প্রো লিগের ম্যাচে আল ইত্তিফাকের বিরুদ্ধে আল নাসের ১-০ গোলে জয় পেলেও, রোনাল্ডোর পা থেকে কিন্তু কাঙ্খিত গোল আসেনি। আর আর এবার তো সুপার কাপের সেমি ফাইনালে ৩-১ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকেই ছিটকে গেল তাঁর দল। গত ম্যাচের মতো এবারও আল নাসেরের একমাত্র গোলদাতা ব্রাজিলের স্ট্রাইকার অ্যান্ডারসন টালিস্কা।

আল নাসেরের অধিনায়ক রোনাল্ডো পুরো ম্যাচই খেলেছেন। কিন্তু খুব বেশি গোলের সুযোগ তিনি তৈরি করতে পারেননি। প্রথমার্ধে সহজ একটি সুযোগ পেলেও সেটা থেকে গোল করতে পারেননি। আর তাই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে, সৌদির ফুটবল সহজ নয়।

বৃহস্পতিবার সৌদি সুপার কাপের সেমি ফাইনাল কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। ম্যাচের ১৫ মিনিটে গোল করে ইত্তিহাদিকে এগিয়ে দেন রোমারিনহো। ৪৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে দেন আবদের রাজ্জাক হামাদাল্লাহ। তবে বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে আল নাসের। ৬৭ মিনিটে গোলও পেয়ে যায় রোনাল্ডোর দল। টালিস্কা গোলটি করেন। এরপর আর গোল পায়নি আল নাসের। খেলার একেবারে শেষ দিকে মহম্মদ আল মুক্তার আল-শানকিতি গোল করে ইত্তিহাদের ৩-১ গোলের জয় নিশ্চিত করেন। এমন হারের পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে রোনাল্ডোকে কটাক্ষ করা হচ্ছে। ফলে তাঁর চাপে থাকা স্বাভাবিক। এমন পরিস্থিতিতে রোনাল্ডো কবে তাঁর ফর্ম ফিরে পান, সেটাই দেখার।

আরও পড়ুন:

১০০ ফুটবলারের তালিকায় শীর্ষে মেসি

৩৩ বছর পর টাইসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

এই সম্পর্কিত আরো

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ-ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত

যুক্তরাষ্ট্রে এবারও ৩ হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি

স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা: আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারণ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি: ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি প্রকাশ