বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি ৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: - ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে? জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
বিনোদন

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী মিঠু চক্রবর্তী

বিনোদন ডেস্ক : সিনেমা থেকে সিরিয়াল, চুটিয়ে অভিনয় করছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিঠু চক্রবর্তী। সম্প্রতি ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে মহেশ্বরীর চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। কিন্তু আচমকাই সেই ধারাবাহিক থেকে সরে এসেছিলেন অভিনেত্রী। জানা যায়, স্তন ক্যানসারে আক্রান্ত এ অভিনেত্রী। এর মাঝে কেটে গেছে বেশ কয়েক মাস। পাঁচটি কেমো নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে স্ত্রী মিঠু কেমন আছেন তা এবার জানালেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।

গত ফেব্রুয়ারি মাসেই অস্ত্রোপচার হয়েছে মিঠুর। এরপরেই কেমো শুরু হয়েছে মার্চ থেকে। এখনও পর্যন্ত পাঁচটি কেমো থেরাপি নিয়েছেন তিনি। সোমবার ষষ্ঠ কেমো থেরাপির সেশন রয়েছে তাঁর। এতগুলো কেমো নিয়ে অস্বস্তি অনুভব করছেন অভিনেত্রী।

তিনি আরও জানান, কেমো থেরাপি শেষ হয়ে গেলে শুরু হবে রেডিও থেরাপি। এই কঠিন সময়ে স্ত্রীর পাশে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী।

উল্লেখ্য, সব্যসাচী চক্রবর্তীর নিজের শরীরও সুস্থ নয়। গত মার্চ মাসে আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সব্যসাচীও। ছেলে গৌরবের পুত্র, তাঁর নাতি ধীরের অন্নপ্রাশনের পরেরদিনই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সব্যসাচী।হার্টে ব্লকেজ থাকার কারণে বসানো হয়েছিল অস্থায়ী পেসমেকারও। টানা এক সপ্তাহ তিনি ছিলেন হাসপাতালে। তবে এখন অনেকটাই সুস্থ তিনি। স্ত্রীর অসুস্থতা নিয়ে বর্তমানে খানিকটা দুশ্চিন্তাতেই রয়েছেন সব্যসাচী। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

এবার ঈদেও গান নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান

হিন্দি সিনেমা আমদানির পক্ষে মত দিলেন ডিপজল

চড় মারা সমর্থন করা মানেই ধর্ষণকে সমর্থনের শামিল: কঙ্গনা

এই সম্পর্কিত আরো

মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি

৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার

রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে?

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক

রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর