মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

ফিক্সিংয়ের সন্দেহে মালিক গ্রেপ্তার, মোস্তাফিজের দলের চুক্তি বাতিল

স্পোর্টস ডেস্ক: লঙ্কা প্রিমিয়ার লিগের আসন্ন আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি হিসেবে নাম লিখিয়েছিল ডাম্বুলা থান্ডার্স। নতুন ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক তামিম রহমান। নিলামের আগেই বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল তারা। এরপর মঙ্গলবার (২১ মে) নিলাম থেকে শক্তিশালী দলও গড়েছিল তারা। তবে ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম গ্রেপ্তার হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে এলপিএল।

বুধবার (২২ মে) কলম্বোতে একটি ফ্লাইটে চড়ার আগেই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই নাগরিককে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, দেশটির ক্রীড়া আইনের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এলপিএলে দুর্নীতি বা ফিক্সিংয়ের সঙ্গে তাকে গ্রেপ্তারের বিষয়টি জড়িত।

এদিকে গ্রেপ্তারের পর ৩১ মে পর্যন্ত তামিমকে রিমান্ডে নেওয়া হয়েছে। ক্রীড়া আইনের দুটি ধারায় তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। তাকে গ্রেপ্তার করেছে ক্রীড়াক্ষেত্রে দুর্নীতির অপরাধ–সংশ্লিষ্ট পুলিশের বিশেষ একটি বিভাগ। অভিযোগ প্রমাণিত হলে শ্রীলঙ্কার আইন অনুযায়ী, বড় অঙ্কের জরিমানার সঙ্গে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তামিমের।

ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল প্রসঙ্গে এক বিবৃতিতে এলপিএলের স্বত্বাধিকারী আইপিজি গ্রুপ জানিয়েছে, ‘চুক্তি বাতিলের লক্ষ্য হচ্ছে এলপিএলের ভাবমূর্তি ও সুনাম অক্ষুণ্ন রাখা। সর্বোচ্চ মানের ক্রীড়াসুলভ আচরণ, যাতে অংশগ্রহণকারী সবাই মেনে চলে।’

অন্যদিকে মঙ্গলবার এলপিএলের নিলাম থেকে ২৪ ক্রিকেটারকে দলে নেয় ডাম্বুলা। এ সময়ে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করেছে তারা।

এবারই প্রথম এলপিএলে অংশ নিতে যাচ্ছিল ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজিটি। দলটির আগের নাম ছিল ডাম্বুলা অরা। মালিকানা পরিবর্তনের পর তাদের নামও পরিবর্তন হয়। এদিকে চুক্তি বাতিলের পর চার দল নিয়েই মাঠে গড়াবে এলপিএল, নাকি নতুন করে কোন দল নেওয়া হবে; তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দুদিন পরই শ্রীলঙ্কায় গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আর ২১ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান