মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
খেলাধূলা

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সৈকত

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত আরেকটি প্রথমে নিজের নাম লেখালেন। প্রথম বাংলাদেশি হিসেবে আসন্ন পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন সৈকত।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আগামী ১ জুন ডালাসের গ্র্যন্ড প্রেইরি স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। যেখানে আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা। এই ম্যাচের আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলাকে দায়িত্ব দিয়েছে আইসিসি।

তার সঙ্গী হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। এ ছাড়া টেলিভিশন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন স্যাম নোগাজস্কি। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন।

প্রথম বাংলাদেশি হিসেবে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব সামলাবেন সৈকত। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন তিনি। এ ছাড়া ২টি নারী বিশ্বকাপ ও ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকায় ছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ারদের তালিকা

ক্রিস ব্রাউন, কুমার ধর্মাসেনা, ক্রিস গাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, আল্লাহউদ্দীন পালেকার, রিচার্ড কেটেলবরো, জয়ারামন মদনগোপাল, নীতিন মেনন, স্যাম নোগাস্কিম আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যান্টন রুসেরি, শহীদ সৈকত, রোডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন এবং আসিফ ইয়াকুব।

ম্যাচ রেফারি- ডেভিড বুন, জেফ ক্রু, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফ্ট, রিচি রিচার্ডসন এবং জাভাগাল শ্রীনাথ।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান