বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প ৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: - নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২ যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক
বিনোদন

ফের বিক্ষোভের মুখে শাহরুখের ‘পাঠান’

বিনোদন ডেস্ক : আসামের পর এবার গুজরাটে ফের বিক্ষোভের মুখে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। সোমবার (১৩ জানয়ারি) সুরাটে এক সিনেমা হলে চড়াও হয় বিশ্ব হিন্দু পরিষদের একঝাঁক বিক্ষোভকারী। মুহূর্তে শুরু হয় তান্ডব। একের পর এক পোস্টার ছিঁড়ে দেয় বিক্ষোভকারীরা। এই ঘটনার জেরেই গ্রেফতার করা হয়েছে পাঁচ বিক্ষোভকারীকে। তাদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ এনেছে পুলিশ।

গেরুয়া বিকিনি থেকে শুরু করে একের পর এক বিতর্কের মুখে পড়েছে শাহরুখের নয়া এই ছবি। বিশ্ব হিন্দু পরিষদের নেতারা এই ছবি নিয়ে নানারকম কথা বলেছে। এমনকী এই ছবি ব্যানেরও ডাক দিয়েছে। এই সব বিতর্কের মাঝেই আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। তার ঠিক দুদিন আগেই সুরাটের রূপালী সিনেমায় ঘটে এই বিক্ষোভের ঘটনা। এই ঘটনার জেরেই মাল্টিপ্লেক্সের মালিকরা এই ছবি প্রদর্শনের সময় পুলিসি নিরাপত্তাও চেয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার গুয়াহাটির নারেঙ্গিতে এক সিনেমা হলে তোলপাড় করেছে বজরং দল। পাঠানের পোস্টার ছিঁড়ে তা পুড়িয়ে ফেলেছে। ওই হলে পাঠান দেখানো যাবে না বলে হুমকি দিয়ে এসেছে বজরং কর্মীরা। ওই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয় হিমন্ত বিশ্বশর্মাকে।

তখনই তিনি বলেন, কে এই শাহরুখ খান? আমি ওঁর সম্পর্কে ও ওঁর ছবি পাঠান সম্পর্কে কিছু জানি না। কোনও সমস্যা হলে বলিউডের অনেকেই ফোন করেন। যদি উনি ফোন করেন তাহলে বিষয়টি ভেবে দেখব। যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্তা নেব। এ নিয়ে মামলা হয়েছে। এরপরই রাত ২টোয় হেমন্ত বিশ্বশর্মাকে ফোন করেন শাহরুখ।

গত রবিবার সকালে ট্যুইটে অসমের মুখ্যমন্ত্রী লেখেন, ‘বলিউডের অভিনেতা শ্রী শাহরুখ খান আমাকে ফোন করেছিলেন। রাত ২টোয় আমাদের কথা হল। তাঁর ছবির স্ক্রিনিংয়ের সময় গুয়াহাটিতে যে অশান্তি হয়েছে, সেই সম্পর্কেই খোঁজখবর নিচ্ছিলেন। নিজের অসন্তোষের কথা প্রকাশ করেন। আমি ওঁকে নিশ্চিত করেছি যে, রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। আমরা তদন্ত করব ও এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তা খেয়াল রাখব।’ সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

‘মেকআপ’ সিনেমাটি প্রদর্শনের অযোগ্য: আপিল বোর্ড

ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাঁধা নেই

শাহরুখ নাকি অক্ষয়, পারিশ্রমিকের দৌড়ে কে এগিয়ে?

এই সম্পর্কিত আরো

সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু

নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক