রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
ফটো গ্যালারী

ফুটবল ইতিহাসে এই প্রথম সাদা কার্ড দেখালেন রেফারি

স্পোর্টস ডেস্ক : কালের হাত ধরে ফুটবলে একাধিক বিবর্তন এসেছে সময়ে সময়ে। মূলত প্রযুক্তির ক্ষেত্রে এসেছে একের পর এক সংযোজন। ১৯৭০ ফিফা বিশ্বকাপের পর থেকে মোটামুটি একটি বিষয় আজও একই আছে। তা হল রেফারির কার্ডের প্রয়োগ। ফুটবলারের লঘু অপরাধে রেফারি তাঁকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। গুরুতর অপরাধের ক্ষেত্রে রেফারি লাল কার্ড দেখিয়ে তাঁকে মার্চিং অর্ডার দেন। তবে এই প্রথম ফুটবল দেখল সাদা কার্ড। হ্যাঁ ঠিকই পড়েছেন সাদা কার্ড। রেফারির ছোট্ট বুক পকেট থেকে বেরিয়ে এল সাদা রঙের একটি কার্ড। লেখা হল ফুটবল ইতিহাস।

কোন ম্য়াচে এই বিরল ঘটনা ঘটল? গত শনিবার পর্তুগালে বেনফিকা বনাম স্পোর্টিং লিসবনের মহিলা দলের খেলায় এই ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন কেন দেখানো হল এই নতুন কার্ড? স্পোর্টস ম্যানশিপকে স্বীকৃতি দেওয়ার জন্য পর্তুগালে চালু হয়েছে সাদা কার্ড। মাঠে এক ফ্যান আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে দুই দলের মেডিক্যাল স্টাফরা ছুটে এসেছিলেন তাঁর চিকিৎসা করার জন্য। এই ঘটনা দেখার পরেই পর্তুগিজ রেফারি ক্যাটারিনা ক্যাম্পোস সাদা কার্ড দেখান। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

মাঠে উপস্থিত থাকা সমর্থকরা রেফারির সাদা কার্ড তুলে ধরতে দেখে প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারেন তারা ইতিহাসের সাক্ষী হয়েছেন। পরে বেনফিকা এই ম্যাচটি ৫-০ গোলে জিতে সেমিফাইনালে চলে গিয়েছে।

ফুটবলকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে নতুন কিছু নিয়ম সংযোজন করেছে ফিফা। খেলার মূল্যবোধকে বাড়াতেই সাদা কার্ডের ব্যবহার শুরু করেছে রেফারিরা। দুই দল খেলতে নামলেও তারা যে একজনের অসুস্থতাকে বেশি গুরুত্ব দিয়েছে সেটির প্রশংসা করার জন্যই রেফারি এই সাদা কার্ড ব্যবহার করেন।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ ফুটবলের সংজ্ঞাটাই বদলে দিতে চাইছে। পর্তুগাল’স ন্যাশনাল প্ল্যান ফর এথিকস ইন স্পোর্ট ওরফে পিএনইডি নিয়ে কাজ করেছে। ফুটবলের নৈতিক দিকের উন্নয়নের জন্যই এমনটা করেছে তারা। সাদা কার্ডই শুধু পর্তুগাল আনেনি। তারা ক্রিকেটের মতো কনকাশান সাবস্টিটিউট ও দীর্ঘতর স্টপেজ টাইমের পথেও হেঁটেছে। সব টুর্নামেন্টেই মানা হচ্ছে এই নিয়ম।

সর্বশেষ পাওয়া সংবাদ