সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
খেলাধূলা

বিপিএল শুরু ৬ জানুয়ারি

স্পোর্টস ডেস্ক: আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির নবম আসর। সাত ফ্রাঞ্চাইজির এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট স্ট্রাইকার্স। মোট ৪৬ ম্যাচের টুর্নামেন্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আগামী ১৬ ফেব্রুয়ারি।

বিপিএলের এবারের আসর আগের বারের মতোই দেশের তিনটি ভেন্যু- ঢাকার মিরপুর শেরে বাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের সাত দল দলের নামগুলো হলো- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল।

প্রতিদিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায় ও দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। তবে শুক্রবার ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায় ও সন্ধ্যা সোয়া ৭টায়।

ঢাকায় ৬ জানুয়ারি প্রথম পর্ব শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। এরপর দুইদিন বিরতি দিয়ে চট্টগ্রাম পর্বের খেলা হবে ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত।

এরপর বিপিএল আবারও ফিরবে রাজধানী ঢাকায়। আগামী ২৩ ও ২৪ জানুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে ম্যাচ। পরে বিপিএল যাবে চায়ের শহর সিলেটে। সেখানে ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত হবে সিলেট পর্বের খেলা।

ঢাকায় তৃতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। সে দফায় হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচও। ১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচের পর হবে প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ১৪ ফেব্রুয়ারি। আর মিরপুরে ফাইনাল মাঠে গড়াবে ১৬ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, এবারের বিপিএলে ফাইনালসহ প্লে-অফের সবকটি ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে। দ্বিতীয় কোয়ালিফায়ার যেদিন হবে, সেদিন ছাড়া প্রতিদিনই দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরো

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী