সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ
খেলাধূলা

আইপিএল খেলতে চেন্নাইয়ে গেছেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: আইপিএলের ১৭তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২২ মার্চ। টুর্নামেন্টটিতে এক মাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএল খেলতে দেশ ছেড়েছেন তিনি। এবার চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন কাটার মাস্টার।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) চেন্নাই শিবিরে যোগ দিতে সকালে ঢাকা ছেড়েছেন এই বাঁহাতি পেসার। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে ভারতের পথে রওনা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন মোস্তাফিজ।

ভারত যাত্রার একটি ছবি দিয়ে মোস্তাফিজ লিখেছেন, রোমাঞ্চিত এবং নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি। ২০২৪ আইপিএলে খেলতে চেন্নাইয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, যেন সেরাটা দিতে পারি।

এর আগে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন মোস্তাফিজ। এ সময় মনে হচ্ছিলো আইপিএলে থেকে ছিটকে যেতে পারেন ফিজ। তবে চোট গুরুতর না হওয়ায় পরদিনই আইপিএল খেলতে দেশ ছাড়লেন তিনি।

আইপিএলে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ঘুরে টাইগার পেসার এবার চেন্নাই সুপার কিংসে।

মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় তাকে এবার আইপিএলের কোনো দল কিনবে কি না, সেই সংশয় দেখা দিয়েছিল। তবে চেন্নাই ঠিকই কাটার মাস্টারকে লুফে নিয়েছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচনের সময় মোটরসাইকেল ও ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ও সূচি ঘোষণা করল বিসিবি

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ