শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫ বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
বিনোদন

জায়েদ খানকে বিয়ে প্রসঙ্গে যা বললেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক : বিগত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি লোকসভা নির্বাচনের টিকিট না পাওয়ায় তাঁর গলায় শোনা গিয়েছিল অভিমানের সুর। এবার শোনা যাচ্ছে যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। সোমবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

কিছুদিন আগে বাংলাদেশে শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী। সেই ছবিতে নায়ক ছিলেন জায়েদ খান। কিন্তু সেই শুটিং নিয়েও কম জল ঘোলা হয়নি। তাই কাজটা শেষ না করেই কলকাতায় ফিরতে হয়েছে তাঁকে। তবে সেই শ্যুটিং সেট থেকে তাঁর ও জায়েদের অন্তঃরঙ্গ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। যদিও তা একেবারেই অস্বীকার করেছেন নায়িকা।

এরপরেই সম্প্রতি ছড়িয়ে পড়ে যে এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা। পাত্র নাকি বাংলাদেশের জায়েদ খান! সত্যিই কি তাই? যদিও বেশ কিছুদিন আগে বাংলাদেশে জায়েদ খানের নায়িকা হয়ে একটি সিনেমাতে অভিনয় করতে গিয়েছিলেন সায়ন্তিকা। সেই সময় জায়েদের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও ছড়ায়। কক্সবাজারে শুটিংয়ের ফাঁকে তাঁদের একান্তে সময় কাটানোর খবরও উঠে আসে শিরোনামে। এবার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেন সায়ন্তিকা।

নায়িকা লেখেন, “আমার ফ্যান, আমার মিডিয়া বন্ধুরা দয়া করে আমার বিয়ে নিয়ে কোনও ভুয়ো খবর ছড়াবেন না। এমন খবরের কোনও সত্যতা নেই। আমার জীবনে যদি কখনও এমন মুহূর্ত আসে তাহলে অত্যন্ত আনন্দের সঙ্গে তা সবাইকে জানাব। সোশাল মিডিয়ায় আমাদের আলোচনা করার জন্য এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমি এমন খবরের তীব্র নিন্দা করি আর সংবাদমাধ্যম ও ডিজিটাল পোর্টালকে এমন ভুয়ো খবর না ছড়ানোর অনুরোধ করছি”।

বোঝাই যাচ্ছে যে বিয়ের খবরে বিরক্ত সায়ন্তিকা এবং এই খবর যে ছড়িয়ে পড়েছে, সে ব্যাপারেও সচেতন তিনি। তাই এই গুজব যে আদৌ সত্যি নয়, সে কথা জানিয়ে দিলেন নায়িকা।

আরও পড়ুন:

অবশেষে সভাপতি খুঁজে পেলেন নিপুণ

লন্ডনে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি নির্মাতার

অবশেষে স্বামীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ মাহির

এই সম্পর্কিত আরো

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫

বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি

ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত