শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা
বিনোদন

শাকিবের ‘তুফান’-এ মিমি-নাবিলা

বিনোদন ডেস্ক : আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফি এবার ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘তুফান’।

ছবিটির নায়ক চূড়ান্ত হলেও এতদিন কে হচ্ছে নায়িকা, তা নিয়ে চলছিল নানান আলোচনা। অবশেষে অপেক্ষার অবসান হলো। জানা গেল তুফান সিনেমার দুই নায়িকার নাম। ছবিটিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধবেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের আয়নাবাজি খ্যাত অভিনেত্রী নাবিলা।

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান চরকি।

শাকিবের সঙ্গে অভিনয় প্রসঙ্গে মিমি বলেন, বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয়। কখনও কাজে কখনও বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সবসময় আনন্দের। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।

অন্যদিকে এ ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরবেন নাবিলা। তিনি বলেন, একরকমের আনন্দ তো কাজ করছেই। এতদিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা সার্থক।

গত বছর বিশাল এক জাঁকালো আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা দেয়া হয় এই সিনেমার। তখন নায়কের নাম ঘোষণা হলেও জানানো হয়নি নায়িকার নাম। পরিশেষে চূড়ান্ত হয়েছে প্রধান নারী চরিত্রের অভিনয়শিল্পী দুজন।

দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসভিএফ। কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই সম্পর্কিত আরো