শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
বিনোদন

সড়ক দুর্ঘটনায় দুই নায়িকাসহ ৯ জনের মৃত্যু

বিনোদন ডেস্ক: সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের বিহারের কাইমুরে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন ভোজপুরি চলচ্চিত্র নায়িকা আঁচল তিওয়ারি। ভোজপুরি চলচ্চিত্রের চার উঠতি তারকাসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।

পুলিশ দাবি করেছে, বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অভিনেত্রী আঁচল তিওয়ারি ছাড়াও ভোজপুরি ইন্ডাস্ট্রির সংগীতশিল্পী বিমলেশ পান্ডে ওরফে ছোটু পান্ডে, অভিনেত্রী সিমরান শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিং, অনু পান্ডে, শশী পান্ডে, সত্য প্রকাশ মিশ্র এবং বাগিশ পান্ডের মৃত্যু হয়েছে। এরা সবাই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত মুখ ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সংগীতশিল্পী ছোটু পান্ডে পুরো টিম নিয়ে ইউপি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। কাইমুরে জাতীয় সড়কের এ দুর্ঘটনা এতটাই ভয়ংকর ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া যায়নি তাদের। আর এ ঘটনায় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি শোক প্রকাশ করেছে।

মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে ঘটেছে ঘটনাটি। মোহনিয়ার ডিএসপি দিলীপ কুমার জানিয়েছেন, মৃতদের শনাক্ত করা হয়েছে।

এদিকে এ ঘাটনায় একঝাঁক তারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিহারের মুখমন্ত্রী নীতীশ কুমার। শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, কাইমুর জেলার মোহানিয়া তানায় এলাকায় এনএইচ ২-এ দেবকালীর কাছে ভয়ংকর সড়ক দুর্ঘটনায় শোকাহত। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এ দুর্ঘাটনায় এনএইচ ২-এ দীর্ঘক্ষণ যানজট ছিল। পুলিশ খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশের প্রচেষ্টায় রাস্তা স্বাভাবিক হতে থাকে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

ফের বিয়ে করছেন অনুপম রায়

কিংবদন্তি সংগীতশিল্পী পঙ্কজ উদাস আর নেই

বাবা হারালেন চিত্রনায়িকা পপি

এই সম্পর্কিত আরো

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল