শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
বিনোদন

কিংবদন্তি সংগীতশিল্পী পঙ্কজ উদাস আর নেই

বিনোদন ডেস্ক : ভারতীয় কিংবদন্তি গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) না ফেরার দেশে পাড়ি দিলেন গজলের সম্রাট পঙ্কজ।

সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর সংবাদটি জানান তারঁ মেয়ে নয়াব উদাস।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমার শৈশবের একটি গুরুত্বপূর্ণ অংশ আজ হারিয়ে গেছে। শ্রী পঙ্কজ উধাসজি, আমি আপনাকে আজীবন মিস করব। আপনি যে আর নেই তা জেনে আমার হৃদয় কান্নায় ভেঙে পড়ছে। পাশে থাকার জন্য ধন্যবাদ। ওম শান্তি’।

পঙ্কজ উধাসের জন্ম ১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেতপুরে। ১৯৮০ সালে প্রকাশিত হয় তাঁর নতুন গজলের অ্যালবাম। ‘আহাট’ নামে অ্যালবাম প্রকাশ করে তিনি তাঁর সংগীতজীবন শুরু করেন। কালক্রমে তিনি ভারতে হয়ে ওঠেন গজল সংগীতের সমার্থক। বলিউডে সঞ্জয় দত্তের ‘নাম’ ছবির জন্য বিখ্যাত ‘চিঠি আয়ি হ্যায়’ গানটি গেয়ে তিনি পৌঁছে যান জনপ্রিয়তা শীর্ষে। ছবিটি পরিচালনা করেছেন মহেশ ভাট। এই গানে চোখ ভিজেছিল আপামর সংগীতপ্রেমীর।

সারা বিশ্বজুড়ে কনসার্ট করতেন গজলের সম্রাট পঙ্কজ উধাস। শুধু গজলই নয়, নব্বইয়ের সময়ে মিউজিক অ্যালবামেও বাজিমাত করেছিলেন পঙ্কজ। তাঁর ‘আহিস্তা কি জিয়ে বাঁতে…’ আজও মুখে মুখে ফেরে সংগীতপ্রেমীদের। নানা সম্মান ও পুরস্কারের পাশাপাশি তিনি পেয়েছেন পদ্মশ্রী সম্মান। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সংগীতজগত। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

বাবা হারালেন চিত্রনায়িকা পপি

ফের বিয়ে করলেন অভিনেতা তামিম

ঘুমের মধ্যেই মারা গেলেন সুরকার অসীমা

এই সম্পর্কিত আরো

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল