সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র-ওয়েষ্ট ইন্ডিজ। জুনে শুরু হতে যাওয়া আসর নিয়ে ক্রিকেটপ্রেমিদের মধ্যে বাড়তি উন্মাদনা আছে বলে জানিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, নিউইয়র্কে ক্রিকেটের দুই চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তান ও ভারতের মধ্যকার বহুল প্রত্যাশিত ম্যাচের টিকিটের জন্য ক্রিকেটপ্রেমিদের চাহিদা ২শ গুনেরও বেশি। ৩৪ হাজার ধারণক্ষমতার অস্থায়ী নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ জুন মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। স্টেডিয়ামটি এখনও পুরোপুরিভাবে তৈরিই হয়নি।

ঐতিহাসিকভাবেই ওয়েস্ট ইন্ডিজে নির্ধারিত ম্যাচগুলোতে বেশি জনসমাগম হওয়াটাই স্বাভাবিক। তবে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ডালাসের কাছে লডারহিল, দক্ষিণ ফ্লোরিডা এবং গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা এএফপিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের আয়োজক কমিটির প্রধান নির্বাহী ব্রেট জোন্স বলেন, ‘টিকিটের জন্য মানুষের চাহিদা অবিশ্বাস্য। ব্যালট প্রক্রিয়া থেকেই বুঝা যাচ্ছে টিকিটের জন্য সত্যিই বিশাল চাহিদা রয়েছে।’

পাকিস্তান-ভারত ম্যাচের টিকিট নিয়ে জোন্স বলেন, ‘সব বিশ্বকাপেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সবার মধ্যে বাড়তি আগ্রহ থাকে। আমার মনে হয়, দু’টি দল যুক্তরাষ্ট্রে খেলতে আসায় এখানকার মানুষের উন্মাদনা দেখতে পারাটা আনন্দের হবে।’

আয়োজকেরা জানিয়েছেন, স্টেডিয়ামের ধারন ক্ষমতা এবং টিকিটের চাহিদার মধ্যে বিপুল পার্থক্য পূরণ করা সম্ভব নয়। তারপরও যতটা সম্ভব মানুষকে খেলা দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবে তারা।
ভারত, পাকিস্তান ছাড়াও বিশ্বকাপের ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং কানাডা। স্বাগতিক হবার সুবিধায় এই প্রথম বিশ্বকাপে খেলবে যুক্তরাষ্ট্র।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা