শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
বিনোদন

ঘুমের মধ্যেই মারা গেলেন সুরকার অসীমা

বিনোদন ডেস্ক : ঘুমের মধ্যেই মারা গেলেন টালিউড সিনেমার প্রযোজক ও সংগীতের প্রখ্যাত সুরকার অসীমা মুখোপাধ্যায়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোরে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

জানা যায়, গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন অসীমা। পারকিনসন্সের সমস্যা ছিল। সেখান থেকেই ঘুমের মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আর মঙ্গলবার কলকাতার নিজ বাসভবনে মৃত্যু হয় তার।

অসীমা একাধারে গায়িকা, সুরকার ও প্রযোজক ছিলেন। তার সুর করা ‘চৌরঙ্গী’ সিনেমার ‘বড় একা লাগে’ গানটি আজও সবার মুখে মুখে শোনা যায়। এছাড়া ‘মেম সাহেব’, ‘বাঘবন্দী খেলা’র মতো সিনেমা প্রযোজনা করেছেন তিনি।

এ সুরকার ছিলেন অভিনেত্রী পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রী। ধন্যি মেয়ে, অগ্নীশ্বর, বাঘবন্দী খেলা, আমার পৃথিবী’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা পার্থ। ২০১৭ সালের ২৫ ডিসেম্বর ৭০ বছর বয়সে মৃত্যু হয়েছে তার।

অসীমার সুরে গানে কণ্ঠ দিয়েছেন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্ল প্রমুখ। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ‘মহিষাসুরমর্দিনী’-তে আরতি মুখোপাধ্যায় ও শ্যামল মিত্রের সঙ্গে তাঁর গাওয়া ‘শুভ্র শঙ্খরবে’ গানটি আজও জনপ্রিয়।

তিনি দীর্ঘদিন কলকাতা ও জামশেদপুর আকাশবাণীতে সহ-অধিকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এই সম্পর্কিত আরো

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল