রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বিনোদন

যুক্তরাষ্ট্রে গেলেন শাকিব খান

বিনোদন ডেস্ক : ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্র গেলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত দুইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ঢালিউড সুপারস্টার।

এ যাত্রায় তার সঙ্গী হয়েছেন ‘রাজকুমার’র পরিচালক হিমেল আশরাফ। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

এ অভিনেতা এর আগে সিনেমার শুটিংয়ের প্রয়োজনে সিঙ্গাপুর, থাইল্যান্ড, লন্ডন, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া গেলেও এবারই প্রথম যুক্তরাষ্ট্র গেলেন।

রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, একদিনের বিশ্রাম সেরেই শুটিংয়ে নামবেন তারা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ শুটিং করবেন। যেসব লোকেশনে শুটিং করা হবে, সেসব আগে কখনো বাংলাদেশি সিনেমায় দেখা যায়নি।

প্রসঙ্গত, রাজকুমার সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে হলিউড অভিনেত্রী কোর্টনি কফিকে। ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত হচ্ছে এটি। প্রেম-ভালোবাসা, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের যাত্রার গল্পকে ঘিরে তৈরি হচ্ছে ‘রাজকুমার’।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন