রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

কুমিল্লার অধিনায়ক লিটন

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি লিগকে কেন্দ্র করে এরই মধ্যে দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুরন্ত ঢাকা।

এদিকে বিপিএলের অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ব্যাটার ইমরুল কায়েসের নাম। তার নেতৃত্বে তিনটি আসরে শিরোপা জিতেছে দলটি। তবে, দশম আসরের আগে কায়েসকে অব্যাহতি দিয়ে নতুন অধিনায়ক হিসেবে ওপেনার লিটন দাসকে বেছে নিল ফ্র্যাঞ্চাইজিটি। নেতৃত্ব হারালেও ওপেনার হিসেবেই দলে খেলবেন কায়েস।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নতুন অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করে কুমিল্লা। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে তারা লিখেছে, ‘বিপিএল-এর দশম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক দেশসেরা উইকেট কিপার ব্যাটার লিটন দাস। লিটন দাসের হাত ধরে শিরোপার ধারা অব্যাহত থাকুক। কুমিল্লার ফ্যানদের পক্ষ থেকে অধিনায়ক লিটন দাসের জন্য শুভ কামনা।’

ইতোমধ্যে জাতীয় দলে অধিনায়কত্ব করার সুযোগ হয়েছে লিটনের। সেই অভিজ্ঞতা বিপিএলে কাজে লাগাতে চান তিনি। বিপিএলের অন্যতম সফল এই ক্রিকেটার, এবার অধিনায়ক হিসেবেও সফলতম দলের হয়ে দায়িত্ব গ্রহণ করলেন।

খেলোয়াড় হিসেবে বিপিএলে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন কুমিল্লার এই নবাগত অধিনায়ক। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ২০১৩ সালে, কুমিল্লার হয়ে ২০১৫ সালে, রাজশাহী রয়্যালসের হয়ে ২০২০ সালে, এরপর সর্বশেষ ২০২২ ও ২০২৩ সালে কুমিল্লার হয়ে শিরোপা জিতেছেন লিটন।

কুমিল্লার হয়ে খেলোয়াড় হিসেবে ২০২২ ও ২০২৩ সালে যথাক্রমে ৯ ম্যাচে ২০৯ রান এবং ১৩ ম্যাচে ৩৭৯ রান করেন। গত দুই মৌসুমে দলটির শিরোপা জয়ে লিটনের ভূমিকা ছিল ব্যাট হাতে।

আরও পড়ুন:

সব ধরনের ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করলো আইসিসি

বিপিএলের টিকিটে মূল্য নির্ধারণ

হলান্ড-এমবাপ্পেকে হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ হলেন মেসি

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা