পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতে কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন মঙ্গলবার (৩১ মার্চ) বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে।
রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। বুধবার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।