বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: - ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে? জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর শিগগিরই চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: - সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ
সারাদেশ

শৈলকুপায় ৪টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় আজ দিনভর পরিবেশ অধিদপ্তরের বিধ্বংসী অভিযানে ২০ লাখ টাকা জরিমানা ও গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৪টি ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের বিধ্বংসী অভিযানে মনে হচ্ছে পরিবেশের বারোটা বাজানো অবৈধ ইটভাটাগুলোর দিন শেষ।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকেই শৈলকুপায় অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমানের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত যেন যমদূত হয়ে হাজির হয় অবৈধ ভাটা মালিকদের কাছে।

যাদের কপালে জুটল বড় শাস্তি তারা হলেন-দুধসর গ্রামের শাহ ব্রিকস ও মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামের মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকস। অভিযানে প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ জরিমানা করা হয়। কিন্তু এখানেই শেষ নয়! জরিমানা গোনার পর ভাটাগুলো ভেঙে তছনছ করে দেয় প্রশাসন। প্রভাবশালী এই ভাটা মালিকরা অভিযানে এতটাই কোণঠাসা হয়ে পড়েন যে, ভবিষ্যতে আর কোনোদিন অবৈধভাবে ভাটা চালাবেন না মর্মে লিখিত মুচলেকা দিতে বাধ্য হন।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান সাফ জানিয়ে দিয়েছেন, “পরিবেশ ধ্বংস করে কোনো ব্যবসা চলতে দেওয়া হবে না। এই অভিযান কেবল শুরু, অবৈধ ইটভাটার অস্তিত্ব শেষ না পর্যন্ত আমাদের লড়াই চলবে!”

এই সম্পর্কিত আরো

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার

রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে?

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক

রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

শিগগিরই চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ