বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
শিরোনাম
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ
রাজনীতি

নির্বাচনি প্রচারণায় বিধি-বিধান মেনে চলার আহ্বান বিএনপির

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্বাচনি প্রচারণাকালে নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৯ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

দল মনোনীত প্রার্থীদের উদ্দেশে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা পুরোদমে শুরু হবে। এ সময় ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট, ছবি (পোর্ট্রেট) এবং ভোটার স্লিপ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যানারের সর্বোচ্চ পরিমাপ হবে ১০ ফুট বাই ৪ ফুট, বিলবোর্ড ১৬ ফুট বাই ৯ ফুট, ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি, হ্যান্ডবিল বা লিফলেট ৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি, ছবি (পোর্ট্রেট) ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার এবং ভোটার স্লিপ ১২ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার।

এতে বলা হয়, নির্বাচনি প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না। ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট, ছবি এবং ভোটার স্লিপ অবশ্যই সাদা-কালো রঙের হতে হবে। শুধু বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় লেখা ও ছবি রঙিন করা যাবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ব্যানার, হ্যান্ডবিল ও লিফলেট এবং ফেস্টুনে প্রার্থীর প্রতীক ও নিজের ছবির সাথে কেবল তার বর্তমান দলীয় প্রধানের পোর্ট্রেট ছবি ছাপাতে পারবেন।

এছাড়া মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ ছাড়া কোনো ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট বা ফেস্টুন ব্যবহার করা যাবে না।

কোনো প্রার্থী একটি নির্বাচনী এলাকায় ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে নির্বাচনি প্রচারণা ও ভোটগ্রহণের সময় ড্রোন, কোয়াডকপ্টার বা এ ধরনের কোনো যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এই সম্পর্কিত আরো

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ