মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
কর্পোরেট সংবাদ

মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ‘এমটিবি টাউন হল-২০২৬’ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘ট্রাস্ট রিবিল্ট, ফিউচার রিডিফাইন্ড’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ঢাকার একটি স্থানীয় ভেন্যুতে এমটিবি টাউন হল ২০২৬ আয়োজন করে। এই টাউন হলের মূল উদ্দেশ্য ছিল ব্যাংকের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা, চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণ এবং আগামী দিনের কৌশলগত লক্ষ্য নিয়ে এমটিবিয়ানদের মধ্যে ঐক্য ও দিকনির্দেশনা প্রদান যেখানে গ্রাহকের আস্থা পুনর্গঠন ছিল প্রধান গুরুত্বের বিষয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ব্যাংকের চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালকবৃন্দ – মোঃ আব্দুল মালেক, খাজা নারগীছ হোসেন ও সৈয়দ নাসিম মঞ্জুর, এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, ডিভিশন ও ডিপার্টমেন্ট প্রধান এবং দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যাংকটির চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী বলেন, আস্থা পুনর্গঠন ও তা আরও সুদৃঢ় করাই এমটিবি’র যাত্রার মূল কেন্দ্রবিন্দু। তিনি উল্লেখ করেন, সততা, শক্তিশালী সুশাসন এবং ধারাবাহিক ও মানসম্মত গ্রাহকসেবাই পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে এমটিবি’র দীর্ঘমেয়াদি টেকসই অগ্রযাত্রা ও স্থায়ী সফলতার প্রধান ভিত্তি।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান ২০২৬ সালের জন্য ব্যাংকের অগ্রাধিকার ও কৌশলগত দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি গ্রাহককেন্দ্রিক উদ্যোগ, কার্যগত উৎকর্ষতা এবং স্থিতিশীল প্রবৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি আস্থা, সুবিধা ও টেকসই ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এমটিবি’র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এমটিবি টাউন হল ২০২৬ এমটিবিয়ানদের মধ্যে অভিন্ন লক্ষ্য ও মূল্যবোধের ভিত্তিতে ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক আস্থার মাধ্যমে ভবিষ্যৎ পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে।

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ