বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
শিরোনাম
মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি ৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: - ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে? জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
খেলাধূলা

বিপিএল ভেন্যু থেকে চট্টগ্রাম বাদ, ব্যাখ্যা দিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চলমান আসরে চট্টগ্রাম ভেন্যুর ম্যাচগুলো সিলেট ও ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর জানাজার জন্য সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটি ঘোষণায় গত ৩০ ডিসেম্বর সিলেটে দুটি নির্ধারিত ম্যাচ স্থগিত করা হয়। দলগুলোর ভ্রমণ ও ঠাঁসা সূচির কথা মাথায় রেখে এমন সমন্বয় করা হয়েছে।

বিসিবি আরও জানায়, ‘স্থগিত হওয়া ম্যাচগুলো আয়োজনের জন্য সম্ভাব্য সকল বিকল্প খুঁজে বের করতে দীর্ঘ আলোচনা করেছে বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে, শেষ পর্যন্ত এটি করা কার্যত সম্ভব ছিল না। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের আগের থেকেই তারিখ নির্ধারিত থাকার কারণে বিপিএলের এবারের আসর ২৪ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সম্প্রচারক এবং লজিস্টিক অংশীদারসহ মূল স্টেকহোল্ডারদের সাথেও আলোচনা করেছে বিসিবি। সতর্কতার সাথে বিবেচনার পর, এই পরিস্থিতিতে চট্টগ্রামের জন্য নির্ধারিত ম্যাচগুলো সিলেট এবং ঢাকায় স্থানান্তর করাই সবচেয়ে কার্যকর সমাধান বলে ভেবেছে।

বিসিবি বলেছে, ‘চট্টগ্রামের স্থানীয় আয়োজক এবং ক্রিকেট সমর্থকদের হতাশা অনুধাবনে সক্ষম বোর্ড। তাদের প্রতি বিসিবি বিনীতভাবে অনুরোধ হচ্ছে- এটি ছিল একটি অপ্রত্যাশিত পরিস্থিতি এবং ক্রিকেটের সামগ্রিক স্বার্থ এবং বিপিএলের সুষ্ঠু পরিচালনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে বিসিবি আয়োজক এবং চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীদের আশ্বন্ত করেছে যে, বিপিএলের আসন্ন আসরসহ ভবিষ্যতের সকল আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট ইভেন্টের জন্য চট্টগ্রামকে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন:

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

বিপিএলে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন রসিংটন

এই সম্পর্কিত আরো

মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি

৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার

রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে?

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক

রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর