বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
সারাদেশ

সিরাজগঞ্জের তিন আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে সিরাজগঞ্জের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ সামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ-১ আসনের মনোনয়ন যাচাই হয় সকাল ১০টায়। যাচাই শেষে বিএনপির সেলিম রেজা, জামায়াতে ইসলামীর শাহিনুর আলম, এবি পার্টির শাব্বির আহমেদ তামীম, গণঅধিকার পরিষদের মল্লিকা খাতুন এবং জাতীয় পার্টির জহুরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কাগজপত্রে ত্রুটির কারণে মো. আব্দুস সবুরের (স্বতন্ত্র) এবং স্বাক্ষরজনিত ত্রুটির কারণে মো. নাজমুস সাকিবের (নাগরিক ঐক্য) মনোনয়ন বাতিল করা হয়।

সিরাজগঞ্জ-২ আসনের যাচাই সম্পন্ন হয় বেলা ১১টায়। বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, জামায়াতে ইসলামীর জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের মুহিবুল্লাহ, বাসদের আব্দুল্লাহ আল-মামুন এবং গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ঋণ খেলাপির কারণে মো. সোহেল রানার (জনতার দল) মনোনয়ন বাতিল করা হয়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. আনোয়ার হোসেনের মনোনয়নও বাতিল হয়েছে।

সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন যাচাই হয় দুপুর ১২টায়। যাচাই শেষে বিএনপির ভিপি আয়নুল হক, জামায়াতে ইসলামীর আব্দুস সামাদ এবং জাতীয় পার্টির ফজলুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কাগজপত্রে ত্রুটির কারণে মো. ইলিয়াছ রেজা রবিনের (স্বতন্ত্র) মনোনয়ন বাতিল করা হয়। একই কারণে মুহা. আব্দুর রউফ সরকারের (বাংলাদেশ খেলাফত মজলিস) মনোনয়নও বাতিল করা হয়েছে।

আগামী রোববার (৪ জানুয়ারি) সিরাজগঞ্জ-৪, সিরাজগঞ্জ-৫ ও সিরাজগঞ্জ-৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ