বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর শিগগিরই চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: - সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত পরিপত্র জারি: - সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক স্বর্ণের দামে বড় পতন: - ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা
বিনোদন

মাঝে মাঝে মনে হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে: দেব

বিনোদন ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর-অগ্নিসংযোগের মতো ঘটনাও হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এবার সে তালিকায় যুক্ত হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব।

সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ উদ্বেগের কথা জানান।

দেব বলেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মানুষ যেন শান্তিতে থাকে। তা সে হিন্দু হোক, মুসলমান হোক কিংবা খ্রিস্টধর্মের হোক না কেন। গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে। অর্ধেক টাকা দিয়ে অস্ত্র কিনতে হচ্ছে। কারণ দেশকে বাঁচাতে হবে।’

নায়ক যোগ করেন, ‘মাঝে মাঝে ভয় লাগে। খবর দেখে মনে হচ্ছে, এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মনে হচ্ছে, ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চিনের যুদ্ধ লেগে যাবে। কিন্তু এটা কাম্য নয়। আমি চাই, সবাই শান্তিতে থাকুন। সবাই ভাল থাকুন। আসলে তো দু’বেলার খাবার, আর মাথায় একটা ছাদ। বাড়িতে যারা আছেন তাদের ভালো রাখা। তার জন্য অন্য মানুষকে মারতে হয় না।’

এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে আরও খারাপ সময় আসতে চলেছে বলে মনে করেন তিনি। টালিউডের এ নায়ক বলেন, ‘তাই আরও ভয় হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমরা যেন সবাই ভালো থাকি। সিনেমা চলুক বা না-চলুক আমরা যেন ভালো থাকি।’

আরও পড়ুন:

তিন বছর পর বিচ্ছেদের খবর জানালেন বিন্দু

‘ইত্যাদি’ এবার প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়

এই সম্পর্কিত আরো

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

শিগগিরই চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত

পরিপত্র জারি: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা