সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার
বিনোদন

‘ইত্যাদি’ এবার প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়

বিনোদন ডেস্ক: ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি ও জনজীবনের নানা রঙিন অধ্যায় দর্শকদের সামনে তুলে ধরতে তথ্য ও বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর এবারের পর্ব ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গায়।

এবারের ‘ইত্যাদি’-এর শুটিং অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, যা ব্রিটিশ আমলে নির্মিত শতাধিক বছরের প্রাচীন হাজারদুয়ারি নামে খ্যাত। অনুষ্ঠানটির আয়োজন দর্শকদের জন্য এক স্মরণীয় মুহূর্তে পরিণত হয়, যেখানে চুয়াডাঙ্গা শহরের সংস্কৃতির চিত্র উপস্থাপন করা হয়।

শুটিং উপলক্ষে পুরো চুয়াডাঙ্গা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের স্থলকে কেন্দ্র করে বসেছিল এক জমজমাট মেলা, যেখানে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন স্থানীয় দোকানিরা। দুপুর থেকেই দর্শকরা দলে দলে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। বিশেষ আমন্ত্রণপত্র মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়, আর নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

প্রতিবারের মতো এবারও দর্শকদের জন্য ছিল বিশেষ প্রশ্নোত্তরের পর্ব, যেখানে চুয়াডাঙ্গার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানানো হয়। দর্শকরা উন্মুক্ত মনোভাব নিয়ে অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে থেকে চারজনকে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে ছিল চুয়াডাঙ্গার সন্তান, লোকসংগীতশিল্পী বিউটি এবং ইত্যাদির আবিষ্কার জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই-এর পরিবেশনায় দুটি বিশেষ গান। গানের কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর সংগীতায়োজন করেছেন মেহেদী।

অনুষ্ঠানের শুরুতে একটি পরিচিতিমূলক গান ও নৃত্য পরিবেশন করা হয়, যা চুয়াডাঙ্গার কৃষ্টি ও ইতিহাসকে তুলে ধরে। শাহ আলম সনির কথায় এই গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। স্থানীয় নৃত্যশিল্পীরা তাদের চমৎকার নৃত্য পরিবেশন করেন। নৃত্যটির কোরিওগ্রাফি করেন এস কে জাহিদ এবং কণ্ঠ দেন রাজিব ও তানজিনা রুমা।

এছাড়া, অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অসংখ্য জনপ্রিয় শিল্পী, যেমন- সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আশরাফুল আলম সোহাগ, সুর্বণা মজুমদার, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদ, জাহিদ চৌধুরী, সাবরিনা নিসা, নজরুল ইসলামসহ আরো অনেকে।

শুটিং শেষে দর্শকরা অনুষ্ঠানটির ধারাবাহিকতার জন্য উচ্ছ্বসিত হয়ে ওঠেন। জানা গেছে, ‘ইত্যাদি’-এর এই বিশেষ পর্বটি আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার রাত ৮টায়, বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

এই সম্পর্কিত আরো

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার