মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
খেলাধূলা

বিপিএল খেলার জন্য ৯ খেলোয়াড়কে ছাড়পত্র দিল পিসিবি

স্পোর্টস ডেস্ক: আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএলের পর্দা নামবে।আসন্ন আসরে মোট ৬টি দল অংশ নেবে। এর মধ্যে গত রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো এবারের নিলাম।

বিপিএল’র এবারের টুর্নামেন্টের জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল পাকিস্তানের ১৫ জন ক্রিকেটারকে বাছাই করেছে। এর মধ্যে বিপিএল অংশ নেবার জন্য ৯ জন ক্রিকেটারকে এনওসি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এ ১৫ জনের মধ্যে ১১ জন ক্রিকেটারের সাথে সরাসরি চুক্তি করেছে দলগুলো। তারা হলেন-সাইম আইয়ুব, মোহাম্মদ আমির, আবরার আহমেদ, উসমান খান, খাজা নাফে, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আকিফ জাভেদ, মোহাম্মদ নাওয়াজ ও সাহিবজাদা ফারহান। বাকি চারজন ইহসানুল্লাহ, হায়দার আলি, মোহাম্মদ আখলাক ও জাহানদাদ খানকে গত ৩০ নভেম্বর নিলামের মাধ্যমে দলগুলো কিনে নিয়েছে।

ইহসানুল্লাহ ও হায়দার কে এবার বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি সি কোটা থেকে নোয়াখালি এক্সপ্রেস দলে ভিড়িয়েছে। একই ক্যাটাগরি থেকে জাহানদাদকে ২০ হাজার মার্কিন ডলারে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

১০ হাজার ডলারে ক্যাটাগরি ডি থেকে আখলাককে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

যে ৯ জন ক্রিকেটারকে বিপিএল’এ খেলার জন্য পিসিবি ছাড়পত্র দিয়েছে তারা হলেন-মোহাম্মদ নাওয়াজ, হুসেইন তালাত, ইহসানুল্লাহ, হায়দার আলি, আবরার আহমেদ, খাজা নাফে, সালমান ইরশাদ, ফাহিম আশরাফ ও সাহিবজাদা ফারহান।

আরও পড়ুন:

৫০ কিংবদন্তী খেলোয়াড়ের নাম প্রকাশ করলো বিকেএসপি

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার