মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
শিরোনাম
সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: - জাহাজ চলাচলের চেষ্টা করলেই ‘জ্বালিয়ে দেওয়ার’ হুমকি বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এক মাসের বেশি দীর্ঘ হতে পারে ইরান যুদ্ধ : ডোনাল্ড ট্রাম্প জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা শিশুটির মৃত্যু দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি
জাতীয়

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার: প্রেস সচিব

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাঁর পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (০৬ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাঁকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে।’

বিএনপি চেয়ারপার্সনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার।

উল্লেখ, এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসাসেবা দিতে কাতার আমিরের পক্ষ থেকে ভাড়া করা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার অনুমতি চেয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় অবতরণের জন্য এই আবেদন করা হয়েছে। অনুমতি পেলে ঢাকায় এসে ১০ ডিসেম্বর ঢাকা থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।

এই সম্পর্কিত আরো

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: জাহাজ চলাচলের চেষ্টা করলেই ‘জ্বালিয়ে দেওয়ার’ হুমকি

বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

এক মাসের বেশি দীর্ঘ হতে পারে ইরান যুদ্ধ : ডোনাল্ড ট্রাম্প

জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু

নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা শিশুটির মৃত্যু

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি