শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
অর্থ-বাণিজ্য

এনবিআরের সিবিএমএস ব্যবহার বাধ্যতামূলক, ১ জানুয়ারি থেকে ইউপি সেবা অনলাইনে

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে আগামী ১ জানুয়ারি থেকে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ বিষয়ে এনবিআর একটি পরিপত্র জারি করেছে। সোমবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় এনবিআর।

এনবিআর জানায়, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির জন্য প্রয়োজনীয় ইউিটলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যুর ক্ষেত্রে উক্ত তারিখ থেকে সম্পূর্ণভাবে সিবিএমএস ব্যবহারের মাধ্যমে সেবা গ্রহণ ও প্রদান করতে হবে। সিবিএমএস ছাড়া অন্য কোনও মাধ্যমে ইউপি ইস্যু সংক্রান্ত সেবা আর প্রদান করা হবে না।

গত ১ জানুয়ারি থেকে চালু হওয়া স্বয়ংক্রিয় সফটওয়্যার সিবিএমএস-এর ২৪টি মডিউল বর্তমানে তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে সীমিত পরিসরে ব্যবহার করা হচ্ছে। যদিও ইউপি মডিউল চালু রয়েছে, তবুও অধিকাংশ প্রতিষ্ঠান এখনও ম্যানুয়াল পদ্ধতিতে সেবা নিচ্ছে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সফটওয়্যারটি উন্নয়ন ও সংশোধনের মাধ্যমে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে বলে এনবিআর জানিয়েছে।

এনবিআর জানায়, সিবিএমএস বাধ্যতামূলক হলে সেবা প্রদানের দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। প্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যয় সাশ্রয় হবে। কাঁচামালের ইন-পুট ও আউট-পুট তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হওয়ায় হিসাব-রক্ষণ সহজ হবে। পাশাপাশি দলিলপত্র ম্যানুয়ালি জমা দেওয়ার ঝামেলা কমবে এবং বন্ড সংক্রান্ত বিবাদের পরিমাণও হ্রাস পাবে।

রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত ও পূর্ণ অটোমেশনের লক্ষ্য অর্জনে এনবিআরের ডিজিটালাইজেশন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত