December 17, 2025 - 11:52 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিককারাগারে ইমরান খানের মৃত্যুর ‘গুজব’, কারা কর্তৃপক্ষের বিবৃতি

কারাগারে ইমরান খানের মৃত্যুর ‘গুজব’, কারা কর্তৃপক্ষের বিবৃতি

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ অনেকেই দাবি করেছেন পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির মৃত্যু হয়েছে। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমে এখনো এই ‘গুজব’-এর সত্যতা মেলেনি।

এদিকে ইমরানের মৃত্যুর গুজবে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে হট্টগোল তৈরি হয়েছে। সেখানে তার সমর্থকদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তাকর্মীরা।

এই গুজবটি তখন ছড়িয়ে পড়ে যখন ইমরান খানের তিন বোন কারাগারে তাদের ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য গিয়ে পুলিশের হাতে ‘নৃশংস মারধরের’ শিকার হন। ‘নিরাপত্তা ঝুঁকির’ কারণ দেখিয়ে তাদের ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ।

ইমরান খানের বোন নওরীন নিয়াজি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা ইমরান খানের স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা রাস্তা অবরোধ করিনি, জনসাধারণের চলাচলে বাধা দিইনি বা কোনও বেআইনি কাজ করিনি। তবুও, কোনও সতর্কতা ছাড়াই, রাস্তার আলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তার পরে একটি নৃশংস আক্রমণ করা হয়েছিল। ৭১ বছর বয়সে, আমার চুল ধরে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল এবং রাস্তার ওপারে টেনে নিয়ে যাওয়া হয়েছিল।’

এ ঘটনায় ইমরানের তিন বোন ও সমর্থকদের ওপর ‘নৃশংস’ পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই।

এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছে আদিয়ালা জেল প্রশাসন। তারা জানিয়েছে, ইমরান খানকে কোথাও স্থানান্তর করা হয়নি। তিনি আদিয়ালা জেলেই রয়েছেন এবং শারীরিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ। কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আদিয়ালা জেল থেকে তার স্থানান্তর সংক্রান্ত খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পাচ্ছেন।’ খবর জিও নিউজের।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, তিনি কারাগারে থেকে যে সুবিধা পেতেন ইমরান খান এর চেয়েও বেশি পাচ্ছেন।

খাজা আসিফ আরও বলেন, তার জন্য যে খাবার আসে, সেটির মেন্যু দেখুন। এগুলো পাঁচ তারকা হোটেলেও নেই। কারাগারে তার কাছে টেলিভিশনও আছে। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন। তার সঙ্গে ব্যায়ামের যন্ত্রাংশও আছে। সাবেক প্রধানমন্ত্রীর ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে বলে দাবি করেন আসিফ।

এর আগে চলতি বছরের মে মাসেও ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়েছিল। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু পোস্টে দাবি করা হয়, সাবেক এই প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৯ মে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান খানকে গ্রেপ্তার করে। এরপর তার বিরুদ্ধে বেশকিছু মামলা হয়েছে। এর মধ্যে দুয়েকটিতে সাজাও হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। সূত্র: দ্য ইকোনোমিক টাইমস।

আরও পড়ুন:

হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে খুন হয়: জাতিসংঘ

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সেদিন তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়ে ভিড় না...