মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ
বিনোদন

মিস ইউনিভার্স মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক: থাই মিডিয়া উদ্যোক্তা এবং ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিক অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) জালিয়াতির অভিযোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) এই পরোয়ানা জারি হয় বলে আদালতের একজন কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এক প্লাস্টিক সার্জনের মামলার ভিত্তিতে এই পরোয়ানা জারি করা হয়। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগে রাজি করানোর সময় জাকাপং গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেন এবং নির্ধারিত সময়ে টাকা ফেরত দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেন। মামলার রায় ঘোষণার দিন আদালতে অনুপস্থিত থাকায় তাকে ‘পালানোর চেষ্টা’ হিসেবেও দেখা হচ্ছে। নতুন রায় ঘোষণার দিন ঠিক করা হয়েছে ২৬ ডিসেম্বর।

স্থানীয় গণমাধ্যম বলছে—উঠতি আর্থিক সংকটের মাঝেই জাকাপং নাকি মেক্সিকো গেছেন। তবে মিস ইউনিভার্স অর্গানাইজেশন জানিয়েছে, এই আইনি প্রক্রিয়া তাদের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

সম্প্রতি শেষ হওয়া ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায়ও বিতর্কের পারদ ছিল তুঙ্গে। লাইভ অনুষ্ঠানে এক পুরুষ সঞ্চালক বিজয়ী মিস মেক্সিকো ফাতিমা বোশকে প্রচারমূলক কনটেন্ট পোস্ট না করার অভিযোগে প্রকাশ্যে অপমান করেন। তাঁর মন্তব্যের প্রতিবাদে বোশসহ কয়েকজন প্রতিযোগী মঞ্চ ত্যাগ করেন। পরে সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেও ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের নজর কাড়ে।

প্রসঙ্গত, একসময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ছিল ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। ২০২২ সালে অ্যান জাকাপংয়ের জেকেএন গ্লোবাল গ্রুপ ২০ মিলিয়ন ডলারে এটি কিনে নেয় এবং পরে ১৬ মিলিয়ন ডলারে অর্ধেক শেয়ার মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএর কাছে বিক্রি করে।

এই সম্পর্কিত আরো

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ