রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
বিনোদন

বিয়ে করলেন অভিনেত্রী মম

বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম। শুক্রবার (২১ নভেম্বর) চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেন এই অভিনেত্রী।

ঢাকার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

রাফায়েল ও মম জানান, দেড় বছর আগে তাদের পরিচয়। এই সময়টায় তারা একে অপরকে জানার সুযোগ পান—ঘোরাঘুরি, কথা বলা, মানসিক বোঝাপড়া সবই হয়েছে পরস্পরের সঙ্গে। প্রায় দেড় মাস আগে সম্পর্কটি প্রেমে রূপ নেয়। এরপর দুই পরিবারকে জানিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। পরিবারও তাদের সিদ্ধান্তে সম্মতি জানায়।

রাফায়েল আহসান ২০১৪ সালে নির্মাণ করেন ‘নয়ছয়’ নামের সিনেমা। কয়েক বছর ধরে তিনি প্রযোজনায় নিয়মিত। তার প্রযোজিত উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে—‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’। এ ছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘কাঠপেন্সিল’ চলচ্চিত্র নির্মাণ করে আলোচনায় আসেন তিনি।

মমকে বিয়ে প্রসঙ্গে রাফায়েল বলেন, মমর সরলতা আমাকে মুগ্ধ করেছে। খুব স্বাভাবিক, সবার থেকে আলাদা। তাই মনে হয়েছে, ওকে নিয়ে ভবিষ্যতের পথচলা সহজ ও সুন্দর হবে।

২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন মম। এর আগে, তিনি টানা ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন। তার প্রথম চলচ্চিত্র ছিল শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’, যেখানে সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

রাফায়েলকে নিয়ে নিজের অনুভূতি জানিয়ে মম বলেন, রাফায়েলের সততা আমাকে সবচেয়ে বেশি টানে। কথাবার্তায় কোনো রাখঢাক নেই। খুব স্ট্রেট ফরোয়ার্ড মানুষ। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে নতুন পরিকল্পনা করার তার স্বভাবটা আমার খুব ভালো লাগে।

এ মুহূর্তে দেশের দুই টিভি চ্যানেলে মম অভিনীত তিনটি ধারাবাহিক প্রচার হচ্ছে—আরটিভিতে ‘ঘুরিতেছে পাঙ্খা’ ও ‘ম্যানেজ মাস্টার’, দীপ্ত টিভিতে ‘খুশবু’।

আরও পড়ুন:

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বোশ

সালমানের বাড়িতে হামলায় ঘটনায় আনমোল বিষ্ণোই গ্রেপ্তার

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস