রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
advertisement
বিশেষ প্রতিবেদন

কোনাবাড়িতে শিশু বায়াজিদ হত্যার রহস্য উদঘাটন, আসামিকে গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে নিখোঁজের দুইদিন পর ছয় বছরের শিশু মো: বায়াজিদ হোসেনের মৃতদেহ উদ্ধার এর হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূল আসামিকে গ্রেফতার করেছে পু‌লিশ ।

রোববার দুপুরে জিএমপি হেডকোয়ার্টারের সভা কক্ষে প্রেস ব্রিফিং এ উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ সামসুর রহমান জানান, গত ১৩ নভেম্বর কোনাবাড়ী থানাধীন হরিনাচালা এলাকার ম‌জিবুর রহমান খা‌নের এর ৫ তলা বিল্ডিং এর ২য় তলার সিডির ছাদের উপর থেকে শিশুটির মর‌দেহ উদ্ধার করা হয়। পরে কোনাবাড়ি থানায় নিহতের বাবা খালেদ মাহমুদ রাসেল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে শিশুর হত্যাকারী আরিফকে টঙ্গী থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার করার পরে গ্রেপ্তারকৃত আরিফ হত্যার কথা স্বীকার করেন।

পুলিশ জানান, আরিফের সাথে শিশুর সিঁড়ি থেকে নামার সময় ধাক্কা লাগে, ধাক্কা লাগার পরে তাকে গালে থাপ্পড় মারলে শিশুটি চিৎকার করে। পরে তাকে রুমে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রীর কাপড় দিয়ে পেচিয়ে রাখে। পরে দুদিন পর নিজ রুম থেকে বের করে সিঁড়ির মাঝখানে পলিথিনে পেচিয়ে পালিয়ে যায়। নিহত বায়জিদ ও হত্যাকারী আরিফুল ইসলাম একই বিল্ডিং এ ভাড়া থাকতেন।

গ্রেফতারকৃত আরিফুল ইসলাম পাবনা জেলার সুজানগর থানার ভাতশালা গ্রামের মোহাম্মদ তফিজ উদ্দিন এর ছেলে। পুলিশ জানান তার বিরুদ্ধে আশুলিয়া থানায় আরেকটি শিশু হত্যা মামলার রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ