শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
সারাদেশ

সিরাজগঞ্জে নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদাহ ইউনিয়নের তালগাছি এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর ঋণগ্রস্থ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে তালগাছি বালুপয়েন্টের পাশ থেকে এমদাদুল (৪২) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত এমদাদুল চৌহালী উপজেলার উমারপুর এলাকার বাসিন্দা এবং পরিবারসহ গাড়াদহ গ্রামে বসবাস করতেন।

পরিবারিক সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন জায়গা থেকে নেওয়া ঋণের চাপ সামাল দিতে না পেরে মানসিকভাবে অস্থির ছিলেন। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি পরিবারের সদস্যদের জানান যে তিনি বিষপান করেছেন। এরপর রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

শনিবার সকালে তালগাছি বালুমহালের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারিরা পুলিশকে খবর দেয়। স্থানীয়দের বর্ণনায় জানা যায়, মরদেহের শরীরের কয়েকটি স্থানে লাল অক্ষরে লেখা দেখা যায়।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস