সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

পাকিস্তানে নিষিদ্ধ সালমান খান

বিনোদন ডেস্ক: বলিউড তারকা সালমান খানকে পাকিস্তান সরকার সন্ত্রাসবিরোধী আইনের ‘সিডিউল-৪’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় নাম থাকা মানে সরকার তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে, সাধারণত এদের ওপর নজরদারি থাকে বা কিছু দেশে প্রবেশ সীমিত হতে পারে।

বিষয়টি তার সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’-এ বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করার পর ঘটে।

আয়োজনে সালমান বলেন, “এখন যদি এখানে কোনো হিন্দি ছবি মুক্তি দেওয়া হয়, সেটা সুপারহিট হবে। তামিল, তেলুগু বা মালয়ালম সিনেমাও শত কোটি রুপির ব্যবসা করবে, কারণ এখানে বিভিন্ন দেশের মানুষ কাজ করছেন। এখানে বেলুচিস্তান থেকে এসেছে, আফগানিস্তান থেকে এসেছে, পাকিস্তান থেকেও এসেছে—সবাই এখানে কাজ করছে।”

এই মন্তব্য পাকিস্তান সরকারের একাংশের কাছে সংবেদনশীল মনে হওয়ায় তাকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাকিস্তানে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেলেও ভারতীয় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বেশিরভাগ নেটিজেন বলছেন, সালমানের বক্তব্যকে ‘ভুলভাবে ব্যাখ্যা’ করা হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তান-বালুচিস্তান বিতর্ক চলছে বহু দিন ধরেই। বালুচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায়। কিন্তু পাকিস্তান সরকারের দাবি, তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বালুচিস্তান। তাই বলিউডের ভাইজানের মন্তব্য এই বিতর্কে ঘৃতাহুতির কাজ করেছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার