শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
খেলাধূলা

৫৪ বছরের ইতিহাসে বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিশ্বের প্রথম দল হিসেবে ওয়ানডেতে নির্ধারিত সব ওভারেই স্পিন দিয়ে শেষ করেছে ক্যারিবীয়রা।

মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডতে ৫০ ওভারের সবগুলোই স্পিনারদের দিয়ে করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ইতিহাসে এর আগে সর্বোচ্চ ৪৪ ওভার স্পিনাররা করেছিল।

তিন ম্যাচে ৪৪ ওভার স্পিন দিয়ে করিয়ে রেকর্ড গড়েছিল শ্রীলংকা। ১৯৯৬ সালে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ১৯৯৮ সালে কলম্বোয় নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২০০৪ সালে ডাম্বুলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ৪৪ ওভারই স্পিনারদের দিয়ে করেছিল লংকানরা।

বাংলাদেশের মাঠে এর আগে সর্বোচ্চ ৪০ ওভার বোলিং করেছিল স্পিনাররা। দু’বারই রেকর্ড বইয়ে নাম তুলেছিল বাংলাদেশ। ২০০৯ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ও ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ ওভারই স্পিনারদের দিয়ে করেছিল টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচ স্পিনার ১০ ওভার করে পুরো ৫০ ওভার বোলিং করেছেন। দুই প্রান্ত দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের আক্রমণ শুরু করেন আকিল হোসেন ও রোস্টন চেজ। এরপর তৃতীয় বোলার হিসেবে আক্রমণে আসেন খারি পেইরি। চতুর্থ ও পঞ্চম বোলার হিসেবে বোলিং করেন গুদাকেশ মোতি ও আলিক আথানাজে।

মোতি ৬৫ রানে ৩টি, আকিল ৪১ রানে ও আথানাজে ১৪ রানে ২টি করে উইকেট শিকার করেন। চেজ ৪৪ ও পেইরি ৪৩ রান দিলেও কোন উইকেটের দেখা পাননি।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস