সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

ভক্তকে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন নানা পাটেকর

বিনোদন ডেস্ক : সেলফি তুলতে আসা এক ভক্তকে চড় মেরেছেন বলিউড অভিনেতা নানা পাটেকর। বুধবার (১৫ নভেম্বর) সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।

জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা ভিডিওটির জন্য ট্রোলড হয়েছেন। নেটিজেনরা তাকে এই ঘটনায় ‘অহংকারী’ বলেও অভিহিত করেন। চারিদিকে বিভিন্ন সমালোচনার মাঝে এবার মুখ খুললেন অভিনেতা।

নানা পাটেকরের টিম একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে অভিনেতা পুরো বিতর্কের বিষয়ে তার বক্তব্য স্পষ্ট করেছেন। অভিনেতা বলেছেন, ‘একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আমি একটি ছেলেকে আঘাত করেছি। এই সিকুয়েন্সটি আমাদের চলচ্চিত্রের একটি অংশ। আমরা রিহার্সাল করছিলাম। এরপর দ্বিতীয় রিহার্সালের জন্যও সময় নির্ধারিত হয়। নির্মাতা আমাকে শুরু করতে বলেছিলেন। এমন সময় ভিডিওতে যে ছেলেটিকে দেখেছেন সে সামনে চলে আসে।

অভিনেতা আরও বলেন, ‘আমি জানতাম না তিনি কে। আমি ভেবেছি তিনি আমাদের কলাকুশলীদের কেউ। তাই আমি তাকে চড় মেরেছিলাম এবং চলে যেতে বলেছিলাম। পরে জানতে পারি তিনি আমাদের টিমের কেউ নন। তাই তাকে ফোন করতে চেয়েছিলাম। তিনি ততক্ষণে পালিয়ে গেছেন।’

‘হয়তো তার কোনো বন্ধু ভিডিওটি শুট করেছেন। আমি কাউকে কখনো ছবি তোলার ক্ষেত্রে না করিনি। করিও না। এটা ভুল করে ঘটে গেছে। কোনো ভুল বোঝাবুঝি থাকলে আমাকে ক্ষমা করুন। আমি কখনোই এমন কিছু করবো না,’ যোগ করেন অভিনেতা। সূত্র-হিন্দুস্তান টাইমস।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার