সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

বিশ্বব্যাপী মুক্তি পেল অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি ২’

বিনোদন ডেস্ক: বিশ্বব্যাপী মুক্তি পেল বাংলাদেশের রক সঙ্গীতের অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’, যা একাধারে শক্তিশালী আবেগ, অন্ধকার এবং প্রতিশোধের গল্পে ভরপুর। ফিনিক্সের পুনর্জন্ম থেকে ধ্বংসের প্রতিমূর্তি—এই রূপান্তরের কাহিনী ঘিরেই তৈরি হয়েছে ব্যান্ডটির এই সঙ্গীতযাত্রা। অ্যালবামের প্রতিটি গান যেমন গল্প বলে, তেমনি প্রতিটি সুরে শোনা যায় হারানোর বেদনা ও প্রতিশোধের তীব্র আহ্বান।

অ্যালবামটি শুক্রবার (১৭ অক্টোবর) থেকে ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, কোবাজ সহ সব প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে। অ্যালবামটি সম্পূর্ণ শুনতে ভিজিট করুন: https://youtube.com/playlist?list=PLv5vxIiz8K4fLG7JJb7lfuY-vdyl41-tB&si=shEjAOH8Pwg_JVP_

‘ফিনিক্সের ডায়েরি ২’-এর মাধ্যমে অর্থহীন বাংলা রক মিউজিকের নতুন সাব-জেনার বাংলা ন্যু রক–এর সূচনা করছে। এতে অংশ নিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী—গ্র্যামি নমিনি গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি, স্যাক্সোফোনিস্ট বব ফ্র্যাঙ্কেসচিনি, বেসিস্ট বাবি লুইস এবং বেসবাবা সুমনের পুত্র আহনাফ সালেহীন। অ্যালবামটি প্রয়াত সাউন্ড ইঞ্জিনিয়ার ও শিল্পী এ.কে. রাতুল-এর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

অর্থহীন ব্যান্ড তাদের এই অ্যালবাম মুক্তিতে মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ-এর পৃষ্ঠপোষকতা, শেল, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড, গেট সেট রক, ভার্স ইমেজিন, এবং অংশীদার প্রতিষ্ঠান হেভি মেটাল টি-শার্ট, মিউজিক ক্যাসেল, এসপি রিদম, স্কাইফল, টিউন অ্যান্ড বাইট মিউজিক ক্যাফে, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড এবং কুল এক্সপোজার–এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার