শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
খেলাধূলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ ও নাহিদ রানা। তাদের জায়গায় দলে এসেছেন সৌম্য সরকার ও প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম। ইনজুরির কারণে লিটন দাস এবারও দলে নেই।

সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নাঈম ও নাহিদ রানা খেলেছিলেন একটি করে ম্যাচ। তৃতীয় ওয়ানডেতে নাঈম ২৪ বল খেলে করেন ৭ রান, আর নাহিদ ৮.২ ওভার বল করে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।

দলে ফেরা সৌম্য সরকার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এ বছরের ফেব্রুয়ারিতে। ১০ বছরের ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত ৭৬ ওয়ানডেতে ২১৯৮ রান করেছেন। নতুন মুখ মাহিদুল ইসলাম একটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি ৯৬ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ৪৪.৫৩ গড়ে করেছেন ৩৪২৯ রান।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এরপর দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ২৭, ২৯ ও ৩১ অক্টোবর মাঠে গড়াবে।

বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস