সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
জাতীয়

ভিসা ফি প্রদানের প্রক্রিয়া ডিজিটালাইজড করছে সরকার: বিডা চেয়ারম্যান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, সরকার ভিসা ফি প্রদানের প্রক্রিয়াকে ডিজিটালাইজড এবং সামগ্রিক ভিসা নীতিমালা সংশোধনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিডার মাল্টিপারপাস মিলনায়তনে ‘ওয়ার্ক পারমিট ও সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রসেস’ বিষয়ক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে ভিসা ফি প্রদানের প্রক্রিয়াকে ডিজিটাল করার কাজ চলছে। পরিকল্পিত এই সংস্কারের ফলে আবেদনকারীরা ঘরে বসেই অনলাইনে ফি পরিশোধ করতে পারবেন। ফলে ফি প্রদানের জন্য শারীরিকভাবে উপস্থিত হওয়ার প্রয়োজন হবে না।’

চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘সরকার সামগ্রিক ভিসা নীতিমালার ক্ষেত্রেও বড় পরিসরে সংস্কারের কাজ করছে। এই বিস্তৃত নীতি সংস্কারের লক্ষ্য হলো বর্তমান ব্যবস্থায় দীর্ঘদিনের বিদ্যমান নানা সমস্যার সমাধান করা।’

তিনি বলেন, ‘অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রক্রিয়া ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। আগে যেখানে ৩৪টি নথি জমা দিতে হতো, সেখানে এখন তা কমিয়ে ১১টিতে আনা হয়েছে। এটি একটি বড় অর্জন, কারণ অতীতে বিভিন্ন দিকনির্দেশনার কারণে নানা দপ্তর থেকে একাধিক নথি চাওয়া হতো।’

বিডা চেয়ারম্যান জোর দিয়ে বলেন, ‘বিডাসহ সরকারের সব কার্যক্রমে জাতীয় নিরাপত্তা বিষয়ে কোনো আপসের সুযোগ নেই।’

তিনি বলেন, ‘আমরা এমন কিছু করতে চাই না যা জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বা আপসের সম্ভাবনা তৈরি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিডা—সকলের লক্ষ্য এক এবং আমরা একই উদ্দেশ্যে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই- সব সংস্থা যেন সমন্বিতভাবে কাজ করে সমস্যা সমাধান করে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।’

কর্মশালায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিডা তাদের নিজ নিজ উপস্থাপনা তুলে ধরেছে।

এতে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেন ও বিডা মহাপরিচালক মো. আরিফুল হক বক্তৃতা দেন।

আরিফুল হক জানান, কর্মশালায় এসবি, এনএসআই, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রশাসনিক সংস্থাগুলোর নির্দিষ্ট তথ্য ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। তিনি বলেন, ‘সব সংস্থা একই পরিবারের সদস্য হিসেবে একই উদ্দেশ্যে কাজ করছে।’

আরিফুল হক মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, তারা যেন তাদের অভিজ্ঞতা ও সমস্যা নিয়মিতভাবে জানান । কারণ এসব তথ্যই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ করবে। সূত্র-বাসস।

আরও পড়ুন:

বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ

রোববার থেকে মেট্রোরেলে চলাচলের সময় বাড়ছে এক ঘণ্টা, বাড়বে ট্রিপও

মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে হয়নি: ঢামেক পরিচালক

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা