রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
জাতীয়

মিরপুরের অগ্নিকাণ্ড তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু এবং আরও কয়েকজন আহতের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোমে অবস্থানরত প্রধান উপদেষ্টাকে মিরপুরের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের খবর জানানো হলে তিনি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন এবং নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বলে রোম থেকে আজ সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি”।

শফিকুল আলম বলেন, অতীতেও দেশে কেমিক্যাল কারখানায় এমন দুর্ঘটনা ঘটেছে। সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও দেখা যায়, কিছু লোক এখনো অবৈধভাবে এ ধরনের কারখানা স্থাপন করে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বৈধ লাইসেন্স এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিনিরাপত্তা ছাড়পত্র ছিল কি না, তা যাচাইয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত