মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

বিনোদন ডেস্ক: বাংলাদেশ থেকে এবারের অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার বিভাগে যাচ্ছে লীসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’। দেশের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে ৯৮তম অস্কারে অংশ নেওয়ার জন্য পাঁচটি সিনেমা জমা পড়ে—‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘বাড়ির নাম শাহানা’ শেষ পর্যন্ত দেশের প্রতিনিধিত্বের দায়িত্ব পেল।

একাডেমির নিয়ম অনুযায়ী গঠিত অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম। সঙ্গে ছিলেন সাংবাদিক সাজ্জাদ শরিফ, চিত্রগ্রাহক রাশেদ জামান, প্রযোজক শাহরিন আক্তার সুমি, পরিচালক শাহীন দিল-রিয়াজ ও চলচ্চিত্র শিক্ষক এস এম ইমরান হোসেন। ২৪ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত স্ক্রিনিংয়ে জমা পড়া সিনেমাগুলো পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়।

মনোনয়ন ঘোষণার পর প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘শুরু থেকেই আমার টিমের ওপর আস্থা ছিল। আজ মনে হচ্ছে সেই আস্থার মর্যাদা রাখা হলো।’

নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে সত্য কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটিতে দেখানো হয়েছে দীপা নামের এক নারীর সংগ্রাম। কৈশোরে বিয়ের পর নির্যাতনের শিকার হয়ে দীপা নতুন করে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন। সেই চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা।

‘বাড়ির নাম শাহানা’ যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড। তথ্যচিত্র নির্মাণের পর এটিই লীসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নিজের অভিজ্ঞতার গল্প থেকে আনান সিদ্দিকার সঙ্গে মিলে তিনি চিত্রনাট্যও লিখেছেন।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার