শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
আইন-আদালত

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ১৩ নেতা-কর্মীর জামিন বাতিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীর জামিন বাতিল করেছেন আদালত।

রবিবার (২১ সেপ্টেম্বর) তাড়াশ আমলী আদালতের বিচারক মো. ওমর ফারুক এ আদেশ দেন।

জামিন বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খান, সহসভাপতি এম. মোতালেব হোসেন মামুন, ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাহুল সরকার মোমিন, সগুনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান এবং কাউরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুবুর রহমান রাজনসহ মোট ১৩ জন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে আসামিরা কয়েকটি স্থানে হামলা ও বিস্ফোরণ ঘটিয়ে বাদীদের হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় বিএনপি নেতা খন্দকার মো. সাইফুল ইসলাম, সোহেল রানা, আসাদুজ্জামান ও শাহিন বাবু বাদী হয়ে চারটি পৃথক মামলা দায়ের করেন।

আদালত আজ ওই চার মামলায় আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল