মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ঝিকরগাছায় হত্যার শিকার শামীমের পরিবারের পাশে পুলিশ সুপার রফিকুল ইসলাম বদলে যাচ্ছে র‌্যাবের নাম নির্বাচনে কোস্ট গার্ডের ৩৫৮৫ জন সদস্যসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা আর্থিক নীতির প্রভাব: - কর্মসংস্থান হ্রাস ও সামাজিক বৈষম্যের গভীরতা দেশের ৪টি বেসরকারি কলেজের নাম পরিবর্তন শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ সম্মিলিত ইসলামী ব্যাংকের চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
বিনোদন

গ্রেপ্তার ইস্যু নিয়ে যা বললেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলায় গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হন। এ ঘটনা শিল্পাঙ্গনে বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছিল। মাত্র দুই দিন পর জামিনে মুক্ত হলেও তখন থেকে বিষয়টি নিয়ে প্রকাশ্যে আর কিছু বলেননি তিনি। অবশেষে চার মাস পর এ ইস্যুতে মুখ খুললেন ফারিয়া।

নিউইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ঠিকানা-এর বিশেষ শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ নিজের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন এ অভিনেত্রী।

ফারিয়া বলেন, এ রকম কিছু হবে কখনো কল্পনাও করিনি। দুঃস্বপ্নেও ভাবিনি। যে জীবনটা স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং, পরিবার-বন্ধুদের সঙ্গে সময় কাটানো এই ছোট ছোট জিনিসেই খুশি ছিলাম, সেখানে এত বড় জটিলতা এসে গেল। কী করব, কী করব না এসব ভাবতে গিয়ে ভীষণ হতাশ হয়েছি।

তিনি আরও যোগ করেন, আমি মনে করি, এটাকেই বড় হওয়া বলে। পরিস্থিতি মানুষকে বড় করে। ওই ঘটনার পর আমি মানসিকভাবে অবশ্যই আরও বড় হয়েছি। এটা আমার প্রথম সাক্ষাৎকার, আমি আগে কোথাও কথা বলিনি।

অভিনেত্রীর মতে, যা তার সঙ্গে ঘটেছে, তা অন্য কারও সঙ্গেও ঘটতে পারত। তবে তিনি ভাগ্যবান যে, মানুষের ভালোবাসা, পরিবারের দোয়া ও আশীর্বাদে কঠিন সময় কাটিয়ে আবারও কাজে ফিরতে পেরেছেন।

জামিন পাওয়ার ১০-১৫ দিন পরই তিনি শুটিংয়ে ফিরেছেন জানিয়ে ফারিয়া বলেন, পুরো ঘটনাটা আমাকে শিখিয়েছে কোনো কিছুই স্থায়ী নয়। জীবন খুবই অস্থায়ী, অনিশ্চয়তায় ভরা। সৎ থাকলে পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে চিরদিন আটকে রাখতে পারবে না। বিপদের মুখে পড়লেও সৃষ্টিকর্তা নিজেই রক্ষা করবেন এটাই আমার সবচেয়ে বড় শিক্ষা।

নুসরাত ফারিয়ার মতে, সেই কঠিন সময় তাকে শুধু মানসিকভাবে পরিণতই করেনি, বরং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছে।

এ নায়িকা সবশেষ দর্শক, সাংবাদিক ও শোবিজ ইন্ডাস্ট্রির সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নুসরাত ফারিয়া বলেন, আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ। কেননা, তারা যেভাবে এক হয়ে আমার জন্য কথা বলেছেন। আমার মিডিয়ার সহকর্মীরা, সাংবাদিক ভাই-বোনরা, জন্মের পর থেকে এ পর্যন্ত যাদের চিনি, প্রতিটি মানুষ আমার জন্য কথা বলেছেন, তারা কেঁদেছেন। একজন শিল্পী নুসরাত ফারিয়া হিসেবে আমার কাছে মনে হয় না এর থেকে বড় কোনো অর্জন পাওয়ার আছে।

আরও পড়ুন:

শিল্পীদের এতো পাপী ভাববেন না: কনকচাঁপা

চলন্ত ট্রেন থেকে হঠাৎ ঝাঁপ, হাসপাতালে অভিনেত্রী

ফরিদা পারভীনের শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, দাফন কুষ্টিয়ায়

এই সম্পর্কিত আরো

ঝিকরগাছায় হত্যার শিকার শামীমের পরিবারের পাশে পুলিশ সুপার রফিকুল ইসলাম

বদলে যাচ্ছে র‌্যাবের নাম

নির্বাচনে কোস্ট গার্ডের ৩৫৮৫ জন সদস্যসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আর্থিক নীতির প্রভাব: কর্মসংস্থান হ্রাস ও সামাজিক বৈষম্যের গভীরতা

দেশের ৪টি বেসরকারি কলেজের নাম পরিবর্তন

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত

এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত