রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি আপিলও খারিজ: - নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির কড়াকড়ি নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার: - বাণিজ্য মেলায় এক মাসে বিক্রি ৩৯৩ কোটি কমলো জ্বালানি তেলের দাম ঘুম ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’: বিচারপতি মইনুল লিখিত-ভাইভায় হাতের লেখার অমিল, বাসা থেকে ডেকে এনে প্রার্থী আটক বছরের প্রথম প্রান্তিকে ভিসার শক্তিশালী প্রবৃদ্ধি, রাজস্ব বেড়েছে ১৫ শতাংশ সাধারণ মানুষকে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্কতার আহ্বান তারেক রহমানের
জাতীয়

জোটবদ্ধ প্রার্থীকেও নিজের দলের প্রতীকে ভোট করতে হবে: ইসি

নিজস্ব প্রতিবেদক : জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন যাতে বাংলাদেশে আর না হয়, সেজন্য নির্বাচন কমিশন (ইসি) কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ একথা বলেন।

তিনি বলেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। অন্যদিকে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও, নিজ নিজ দলের প্রার্থীরা তাদের দলের প্রতীকে নির্বাচন করবেন।

ইসি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার অনলাইন পদ্ধতি থাকছে না। ফলে, স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন জমা দিতে হবে।

তিনি আরো বলেন, হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ইসি পরে ব্যবস্থা নিতে পারবে, দোষ প্রমাণ হলে সেই ব্যক্তি সংসদ সদস্য পদও হারাবেন। আর আদালত কর্তৃক যারা ফেরারি ঘোষিত হবেন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ ছাড়া লাভজনক পদে যারা আছেন, যারা সরকারি ৫০ শতাংশ বা তার বেশি শেয়ার আছে এমন প্রতিষ্ঠানে কাজ করেন তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন না।

ইভিএম-সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালট হবে প্রতীকের ব্যালট। আর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। তিনি আরও বলেন, কোনো আসনে একক প্রার্থী থাকলে সেই আসনের ব্যালটে ‘না’ ভোট থাকবে।  

নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ আরো বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে। এছাড়া প্রিসাইডিং অফিসারকে সব ক্ষমতা দেয়া হয়েছে, কেন্দ্র বন্ধ বা চালু রাখার। এছাড়া জেলা নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্র স্থাপন করবেন। আর এবার অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান আরপিও থেকে বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ দেয়া হবে: আইজিপি

চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

এই সম্পর্কিত আরো

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

আপিলও খারিজ: নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ব্যানার ব্যবহারে ইসির কড়াকড়ি

নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার: বাণিজ্য মেলায় এক মাসে বিক্রি ৩৯৩ কোটি

কমলো জ্বালানি তেলের দাম

ঘুম ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’: বিচারপতি মইনুল

লিখিত-ভাইভায় হাতের লেখার অমিল, বাসা থেকে ডেকে এনে প্রার্থী আটক

বছরের প্রথম প্রান্তিকে ভিসার শক্তিশালী প্রবৃদ্ধি, রাজস্ব বেড়েছে ১৫ শতাংশ

সাধারণ মানুষকে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্কতার আহ্বান তারেক রহমানের