মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি: শাকিব

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘দেন এন্ড নাউ’ ট্রেন্ড থেকে নিজের ইনস্টাগ্রামে ১১ বছর আগে পোস্ট করা ‘লাভ আজকাল’ সিনেমার লুক এবং সাম্প্রতিক একটি লুক পোস্ট করেছেন বাংলা চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। ওই পোস্টে তিনি নিজের ক্যারিয়ার গ্রাফ তুলে ধরে কিছুটা স্মৃতিচারণ করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুটি লুক পোস্ট করেন তিনি।

পোস্টে শাকিব লেখেন, ‘গত ১১ বছরে শেখা, উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে।’

২৬ বছরের ফিল্ম ক্যারিয়ার শাকিব খানের। এর মধ্যে প্রায় দুই দশক ধরে তিনি বাংলা সিনেমা শাসন করছেন। লম্বা সময় কাটালেও তার এই পথচলা সহজ ছিল না। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।’

করোনা পরবর্তী নতুন এক শাকিব খানকে পেয়েছেন দর্শক। কেউ কেউ বলছেন, শাকিব খান ২.০! ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে শাকিব সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্স সব শ্রেণীর দর্শকদের কাছে গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন।

পরবর্তীতে তার ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘বরবাদ’ সিনেমাগুলো ব্যাক টু ব্যাক ‘ওভারসিস’ মার্কেটেও বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করে।

সবশেষে শাকিব লেখেন, তার এই পথচলা নির্ভুল ছিল না, কিন্তু তিনি যে কাজগুলো করেছেন প্রতিটা পদক্ষেপ ছিল মূল্যবান।

তিনি বলেন, ‘এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনও চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।’

শিগগিরই ‘সোলজার’ নামে একটি ছবির শুটিং শুরু করবেন শাকিব খান। যেটি ঈদ ছাড়া মুক্তি পাবে, এরপর ‘প্রিন্স’ নামে ঈদুল ফিতরের জন্য আরেক ছবির শুটিং করবেন এই নায়ক।

আরও পড়ুন:

পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা রাজ রিপার!

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রামাণ্যচিত্র প্রকাশ 

মুসলিম হয়েও কেন গণেশ পূজা করেন সালমান খান?

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার