রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
জাতীয়

কোনো চাঁদাবাজকে দেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতবড় চাঁদাবাজ-ই হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে ছাড় দেয়া হবে না।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘যতবড় চাঁদাবাজ-ই হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে ছাড় দেয়া হবে না। কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না। চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যথা সময়েই নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। কেউ প্রতিরোধ করতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। তিন বলেন, প্রধান উপদেষ্টা যে মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না।

প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেটার ওপরে আমাদের কারও কোনো কথা নেই। স্যার যে তারিখ বলেছেন, সেই তারিখে নির্বাচন হবে। যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বললো-ওটা শোনার আমাদের দরকার নেই।’

সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃকৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।’

নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই মার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শনকালে দোকানিদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে পলিথিন ব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন তিনি।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা