শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
আইন-আদালত

কোনাবাড়ীতে জাতীয় পার্টি নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের কোনাবাড়ী জরুন এলাকায় বিশিষ্ট সমাজ সেবক ও জাতীয় পার্টি নেতা নাসির উদ্দিন পালোয়ান হত্যা মামলায় আলোচিত পলাতক আসামি মিনহাজ শেখকে (২৫) গ্রেফাতর করেছে যৌথবাহিনি।

শনিবার (২ আগস্ট) সকাল ১১ টার সময় মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মিনহাজ শেখ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। সে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ভাড়াবাসায় বসবাস করে কিশোর গ্যাং এর নেতৃত্ব দিতো বলে জানা যায়।

শনিবার (২ আগস্ট) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন। এ ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

নাসির উদ্দিন পালোয়ান মহানগরীর কোনাবাড়ী জরুন ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ছিলেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২৭ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসির উদ্দিন পালোয়ান ও তার পরিবারের ৬-৭ জন সদস্যের ওপর সশস্ত্র হামলা চালায় কিশোর গ্যাং এর সদস্যরা। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নাসির উদ্দিন পালোয়ানকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরতর
আহত অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩৫ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।

এঘটনায় নিহতের ছেলে মোঃ শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি
করে হত্যা মামলা দায়ের করেন।

গাজীপুর মেট্রোপলটিন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল