বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
সংরক্ষিত নারী আসন: - বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত ২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: মাউশির জরুরি নির্দেশনা শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১ দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ প্রায় এক কেজি স্বর্ণ ও দেশি-বিদেশী মুদ্রাসহ ভারতীয় পাসপোর্টযাত্রী আটক দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী তনু হত্যা মামলা: - ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার
বিনোদন

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক: ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কারে পেয়েছেন তিনি। ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় নানা বক্স অফিস সাফল্য, ফ্যানদের ভালোবাসা, আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কিং খান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি শাহরুখ খান। ২০০৯ সালে পাওয়ার কথা থাকলেও তা আর হয়ে উঠেনি।

শুক্রবার (১ আগস্ট) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।

ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরে শাহরুখ খানের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসিও। শাহরুখ খানের মত বিক্রান্তেরও এটি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

উল্লেখ্য, নব্বই দশকে বলিউডে পা রাখা শাহরুখ খানের প্রথম সিনেমা ‘দিওয়ানা’। ১৯৯২ সালে সিনেমাটি মুক্তি পায়। এরপর দর্শকদের একে একে উপহার দেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ডর’, ‘বাজিগর’, ‘দিল সে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘বীর-জারা’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘ডন’ সিনেমার মত ব্লক বাস্টার সিনেমা। এরপর ক্যারিয়ারে ভাটা পড়লে কয়েক বছরের বিরতি নেন। বিরতি ভেঙে ২০২৩ সালে রাজার মত বলিউডে ফিরে এসে এক বছরেই তিন তিনটি ব্লক বাস্টার হিট সিনেমা ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দর্শকদের উপহার দেন। ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘কিং’।

আরও পড়ুন:

বিয়ের পর অবসরে যাওয়ার চিন্তা তানিয়া বৃষ্টির

এই সম্পর্কিত আরো

সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: মাউশির জরুরি নির্দেশনা

শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১

প্রায় এক কেজি স্বর্ণ ও দেশি-বিদেশী মুদ্রাসহ ভারতীয় পাসপোর্টযাত্রী আটক

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী

তনু হত্যা মামলা: ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার